
আজ (২১ মার্চ) ভোর সাড়ে ৫টার দিকে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আধুনগর স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা সবাই প্রাইভেটকারের যাত্রী। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।
দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম জানান, চট্টগ্রাম থেকে প্রাইভেটকারে কক্সবাজার সমুদ্রসৈকতে বেড়াতে যাচ্ছিলেন পাঁচজন। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ট্রাক ও ওই প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারের ভেতরে থাকা পাঁচজনই আহত হন। তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে সেখানে দায়িত্বরত চিকিৎসকরা চারজনকে মৃত ঘোষণা করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



