ফাইল ছবি
Advertisement

জুমবাংলা ডেস্ক: রেলমন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন বলেছেন, ‘২০২৩ সালের জুন মাসের মধ্যে ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে ফরিদপুরের ভাঙা পর্যন্ত ট্রেন চলবে। পর্যায়ক্রমে এর পরিধি বাড়ানো হবে।’

আজ (১৫ জুলাই) দুপুরে মুন্সীগঞ্জের মাওয়ায় পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্প পরিদর্শনে এসে সাংবাদিকদের তিনি এই তথ্য জানান।

রেলমন্ত্রী বলেন, ‘পদ্মা সেতুতে রেললাইন সংযোগের বড় ধরনের একটি বাধা ছিল সেতুর ওপরের কাজ। শনিবার সেতু কর্তৃপক্ষের সঙ্গে আমাদের বৈঠক আছে। আশা করছি এ মাসে কিংবা এই সপ্তাহের মধ্যেই সেতুতে কাজ করার অনুমতি পাবো।’

তিনি বলেন, ঢাকা-ভাঙা রেল সংযোগ প্রকল্পের সার্বিক অগ্রগতি ৬১ শতাংশ এগিয়েছে। ২০২৪ সালের ৩০ জুন প্রকল্পের কাজ সমাপ্ত হবে। প্রকল্পটি সময়মতো বাস্তবায়ন করতে তিনভাগে কাজগুলো করার পরিকল্পনা নেওয়া হয়েছে। ঢাকা থেকে মাওয়া পর্যন্ত কাজ এগিয়েছে ৬৪.০৮ শতাংশ, মাওয়া থেকে ভাঙা পর্যন্ত ৮০.০২ শতাংশ, ভাঙা থেকে যশোর পর্যন্ত ৯১ শতাংশ। ভাঙা পুরাতন রেলস্টেশন পর্যন্ত পথটি চালু হলে রাজবাড়ী হয়ে পুরোনো পথ ধরে কুষ্টিয়া ও যশোর হয়ে খুলনা যেতে পারবে ট্রেন। যাওয়া যাবে বেনাপোল পর্যন্ত কয়েকটি জেলায়।

এদিকে, প্রেস ব্রিফিংয়ে পদ্মা বহুমুখী সেতু ও রেল সংযোগ প্রকল্পের কনস্ট্রাকশন সুপারভিশন কনসালট্যান্টের প্রধান সমন্বয়ক মেজর জেনারেল এফ এম জাহিদ হোসেন বলেন, পদ্মা সেতুতে রেল সংযোগ প্রকল্পের কাজ শেষ হতে ছয় মাস সময় লাগবে। এ সময় আমরা মনিটর করবো সড়ক পথে যান চলালের কোনো প্রভাব পড়ে কিনা। এজন্য বিশেষজ্ঞ প্যানেল নিয়োগ করা হয়েছে। সেতু কর্তৃপক্ষ থেকে বলা হয়েছে নকশা অনুযায়ী ভাইব্রেশনের কোনো প্রভাব থাকবে না। পরীক্ষা করে আমরা দেখবো যে আসলে কোনো প্রভাব আছে কি না।

সেতুতে রেলের কাজ চলার সময় সড়কপথে যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা থাকবে কি না জানতে চাইলে এফ এম জাহিদ হোসেন বলেন, সেটা নেই। তবে কতগুলো অপশন থাকতে পারে, যদি ভাইব্রেশন বেশি হয় প্রয়োজন হলে গাড়ির গতিসীমা কম করা যেতে পারে। বিষয়টি পরামর্শক দলের সঙ্গে কথা বলে নির্ধারণ করা হবে।

রেলমন্ত্রীর পরিদর্শনের সময় উপিস্থিত ছিলেন, রেলওয়ের মহাপরিচালক ধীরেন্দ্র নাথ মজুমদার, প্রধান সমন্বয়ক মেজর জেনারেল এফ এম জাহিদ হোসেন, প্রকল্প পরিচালক মোহাম্মদ আফজাল হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল আবুল কালাম আজাদ প্রমুখ।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.