
আজ বুধবার (২৮ জুলাই) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ডিএমপির ৮টি বিভাগের রমনা, লালবাগ, মতিঝিল, ওয়ারি, তেজগাঁও, মিরপুর, গুলশান ও উত্তরা এলাকায় সরকারি নিয়ম অমান্য করে বাইরে বের হওয়ায় ৫৬২ জনকে গ্রেফতার করা হয়। তিনি আরও বলেন, বিধিনিষেধ অমান্য করে রাস্তায় যানবাহন নিয়ে বের হওয়ায় ডিএমপি পরিচালিত ভ্রাম্যমাণ আদালত ও ট্রাফিক বিভাগ ৪৯৭টি গাড়ির বিরুদ্ধে মামলা করেছে এবং জরিমানা করা হয়েছে ১১ লাখ ৭৩ হাজার টাকা।
এর আগে কঠোর বিধিনিষেধের পঞ্চমদিন ২৭ জুলাই রাজধানীতে ৫৫৫ জনকে গ্রেফতার, ২৩৬ জনকে চার লাখ ৮৩ হাজার ৯৭৫ টাকা জরিমানা এবং ৪৯৭টি গাড়িকে ১১ লাখ ৭৩ হাজার টাকা জরিমানা করা হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



