সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামে কনটেন্ট পোস্ট করার কয়েক ঘণ্টা পরই নিজ বাড়ি থেকে মরদেহ উদ্ধার করা হলো ভারতের ছত্রপতি সম্ভাজিনগরের তারকা কনটেন্ট ক্রিয়েটর অরুণ তুপের। মঙ্গলবার (১০ মার্চ) মরদেহ উদ্ধার করা হয় তার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ২৬ বছর।

মার্কিন ম্যাগাজিন পিপলের প্রতিবেদনে বলা হয়েছে, অরুণকে তার নিজ বাড়িতে মৃত অবস্থায় পাওয়া যায়। পরে তাকে তাৎক্ষণিক হাসপাতালে নেয়া হলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ তরুণ কনটেন্ট ক্রিয়েটর মৃত্যুর মাত্র কয়েক ঘণ্টা আগে (৯ মার্চ) ইনস্টাগ্রামে তার শেষ পোস্ট করেন। একটি প্যারোডি ভিডিও পোস্ট করেছিলেন। যেখানে কনটেন্ট ক্রিয়েটররা কীভাবে শুট করবেন, তা তুলে ধরা হয়েছে।
অরুণের অকাল মৃত্যুতে তার ভক্ত-শুভাকাঙ্ক্ষীসহ বন্ধু-বান্ধবরা অনেকেই শোক প্রকাশ করেছেন। তার বন্ধু কনটেন্ট ক্রিয়েটর বিনোদ পাতিল সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে জানিয়েছেন, হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে অরুণের। যদিও চিকিৎসকরা তার মৃত্যুর কারণ প্রকাশ না করায় এ ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি।
প্রসঙ্গত, অরুণের ইনস্টাগ্রামে ১ লাখ ৯০ হাজারেরও বেশি ফলোয়ার ছিল। প্ল্যাটফর্মটিতে কমেডি ভিডিও পোস্ট করে খ্যাতি লাভ করেছিলেন তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


