
জিআরও জানান, শুক্রবার হাতিরঝিল থানায় মামলার তদন্ত কর্মকর্তার কাছে আসামি স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হন। তদন্ত কর্মকর্তার আদালতে আবেদন করার পরিপ্রেক্ষিতে এ জবানবন্দি রেকর্ড করা হয়।
গতকাল বৃহস্পতিবার (১ আগস্ট) রাতে হাতিরঝিল থানায় নিহতের ছেলে বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
উল্লেখ্য, বৃহস্পতিবার (১ আগস্ট) মগবাজারের দিলু রোডে প্রিয়াংকা কমিউনিটি সেন্টারে মেয়ে স্বপ্নার বিয়ের আয়োজন করেন তুলা মিয়া। বিয়ের অনুষ্ঠান চলাকালে পাশেই স্বপ্নাদের বাড়িতে ঢুকে তার বাবা তুলা মিয়া ও মা ফিরোজা বেগমকে ছুরিকাঘাত করেন সজীব। এ সময় উপস্থিত জনতা সজীবকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। ছুরিকাঘাতে তুলা মিয়া নিহত হন এবং ফিরোজা বেগম আহত অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে (ঢামেক) চিকিৎসাধীন রয়েছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



