Advertisement

জুমবাংলা ডেস্ক : সত্তরের দশকের কবি ও  ছড়াকার নাসের মাহমুদ রাজধানীর বারডেম হাসপাতালে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শুক্রবার রাতে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৪ বছর।

নাসের মাহমুদ ১ জুলাই ১৯৫৬ সালে রাওয়ালপিন্ডিতে জন্মগ্রহণ করেন। তার বাবা মরহুম শাহ লুৎফর রহমান ও মা সুফিয়া রহমান। জীবনের সিংহভাগ সময় কাটিয়েছেন কুষ্টিয়ায়। কুষ্টিয়া তার প্রিয় শহর। পৈতৃক বাড়ি রাজবাড়ী জেলার পাংশার ভাতশালা। ভাতশালা তার প্রিয় গ্রাম। নাসের মাহমুদের ছেলেবেলা ও কৈশোর কেটেছে করাচি, কোয়েটা, লাহোর, মুলতান, পেশোয়ার, ঢাকা, চট্টগ্রাম, চাঁদপুরের ধনাগোদা তালতলী ও রাজবাড়ীর ভাতশালা গ্রামে।

তিনি ছাত্র রাজনীতিতে সক্রিয় ছিলেন- ছাত্র ইউনিয়ন, যুব ইউনিয়ন, খেলাঘর, উদীচি ও অঙ্গীকার চলচ্চিত্র সংসদ যুক্ত ছিলেন। বঙ্গবন্ধু পরিষদ, জাতীয় কবিতা পরিষদ ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের কর্মীও ছিলেন তিনি।

নাসের মাহমুদ বাংলাদেশ ছড়া একাডেমির উদ্যোক্তা পরিচালক। বাংলাদেশ শিশুসাহিত্য একাডেমি (চট্টগ্রাম), বাংলাদেশ লিমেরিক সোসাইটি (চট্টগ্রাম), লালন একাডেমি (কুষ্টিয়া), বাংলাদেশ রেডক্রস সোসাইটি (কুষ্টিয়া)-র জীবন সদস্য ও বাংলাদেশ রাইটার্স কপিরাইট সোসাইটির সাধারণ সম্পাদক।

শুরু থেকেই স্বতন্ত্র বৈশিষ্ট্যের অধিকারী। তিনি ছড়ার কুশলী কারিগর। ছন্দের আধুনিকতা ও বিষয় বৈচিত্র্যে তার দক্ষতা লক্ষণীয়। নাসের মাহমুদ ছড়া সাহিত্যে বিশেষ অবদানের জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্মৃতিপদক ও বিশেষ সম্মাননা ২০১৪ লাভ করেন। তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা ২৭টি। এর মধ্যে , ছড়ার বই ১২টি, কবিতা ও ছড়াকাহিনীর বই একটি করে, যৌথ ছড়ার বই ৩টি ও সম্পাদিত বই ১০টি।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.