Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশিদের জন্য বন্ধ রয়েছে সব ধরনের ভিসা। এতে চরম বিপাকে লাখো প্রবাসী বাংলাদেশি। পুনরায় ভিসা চালুর বিষয়ে বাংলাদেশ দূতাবাসের কার্যকর ভূমিকা নেয়ার দাবি জানিয়েছেন প্রবাসীরা।

মধ্যপ্রাচ্যের অন্যতম শ্রমবাজার সংযুক্ত আরব আমিরাত। বেসরকারি হিসেবে প্রায় ১৫ লাখ প্রবাসী বাংলাদেশি এখানে বসবাস করেন। সম্প্রতি নানা কারণে আবারও বন্ধ হয়ে গেছে বাংলাদেশিদের জন্য সব ধরনের ভিসা

কবে নাগাদ এই রুদ্ধ দ্বার খুলতে পারে তা নিয়েও দেখা দিয়েছে অনিশ্চয়তা। সাধারণ ক্ষমার আওতায় অভ্যন্তরীণ ভিসা চালু থাকলেও অভিবাসন খরচ বেশি হওয়ায় চরম বিপাকে পড়েছেন অনেক অবৈধ প্রবাসী বাংলাদেশি।

বাংলাদেশসহ কয়েকটি দেশের নাগরিকদের অপরাধ প্রবণতা বেড়ে যাওয়ায় ২০১২ সালে সব ধরনের ভিসা বন্ধ করে দেয় আরব আমিরাত সরকার। ২০২০ সালের শেষ নাগাদ আবারো ভিসা দেয়া চালু হয়।

সংশ্লিষ্টরা বলছেন, এই সুযোগের অপব্যবহারের কারণে বাংলাদেশি শ্রমবাজারের ওপর আরোপ করা হয় কঠিন বিধিনিষেধ। পুনরায় ভিসা চালুর জন্য বাংলাদেশ মিশনের কার্যকর ভূমিকা রাখার দাবি জানিয়েছেন প্রবাসীরা।

অক্টোবর থেকে মার্চ পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতে পর্যটকদের উপচে পড়া ভিড় থাকে। এই সময়েও ভ্রমণ ভিসা বন্ধ থাকায় দেশটিতে ঘুরতে যেতে পারছেন না কোনো বাংলাদেশি। এছাড়া, স্টুডেন্ট ও ফ্যামেলি ভিসা বন্ধ থাকায় মারাত্মক সংকটে পড়েছে প্রবাসী পরিবারগুলো।

কানাডায় শিক্ষার্থী ভিসা প্রক্রিয়া স্থগিত ঘোষণা, যেসব দেশে প্রভাব পড়ল

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saumya Sarakar serves as an iNews Desk Editor, playing a key role in managing daily news operations and editorial workflows. With over seven years of experience in digital journalism, he specializes in news editing, headline optimization, story coordination, and real-time content updates. His work focuses on accuracy, clarity, and fast-paced newsroom execution, ensuring breaking and developing stories meet editorial standards and audience expectations.