দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর একদিন পরেই ফের বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)। সোমবার (৯ ফেব্রুয়ারি) সকালে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বৃদ্ধি পাওয়ায় এই সমন্বয় করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ২ লাখ ৬১ হাজার ৪০ টাকা নির্ধারণ করা হয়েছে, যা আজ সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে।
স্বর্ণের মানের ওপর ভিত্তি করে অন্যান্য ক্যাটাগরির নতুন দামগুলো হলো—২১ ক্যারেট প্রতি ভরি ২ লাখ ৪৯ হাজার ২৬০ টাকা, ১৮ ক্যারেট ২ লাখ ১৩ হাজার ৬৫৬ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ ১ লাখ ৭৪ হাজার ৯০০ টাকা।
উল্লেখ্য, গতকালই স্বর্ণের দাম ৩ হাজার ২৬৬ টাকা কমানো হয়েছিল, কিন্তু বাজার পরিস্থিতির কারণে চব্বিশ ঘণ্টা পার হওয়ার আগেই আবারো ঊর্ধ্বমুখী হলো মূল্যবান এই ধাতুর দাম। ক্রেতাদের এই নির্ধারিত মূল্যের সাথে ৫ শতাংশ ভ্যাট এবং ন্যূনতম ৬ শতাংশ মজুরি অতিরিক্ত পরিশোধ করতে হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


