
আর মালিক ও শ্রমিক সংগঠনগুলো বলছে, সীমিত পরিসর আর পুরোপুরি স্বাস্থ্যবিধি মানা কোনোভাবেই সম্ভব নয়। সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী বলেন, গাড়ি চলবে সীমিত পরিসরে। যদি ২০ বা ৩০ পার্সেন্ট গাড়ি চলে, তবে ৭০ শতাংশ শ্রমিকদের কি হবে? এত গাড়ির মধ্যে কোনটা চলবে, কোনটা চলবে না এই নিয়ে তো মারামারি লাগবে। সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত বলেন, স্বাস্থ্যবিধি মেনে কতটুকু সম্ভব এটা নিয়ে আমার শঙ্কা আছে। সীমিত আকারে কি বোঝাতে চাচ্ছে, তা মিটিংয়ে বসলে বোঝা যাবে। বিআরটিএ’র সঙ্গে আলোচনা ফলপ্রসূ না হলে গাড়ি চালানো সম্ভব নয় বলেও জানান তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



