স্পোর্টস ডেস্ক: চ্যাম্পিয়নস লিগ থেকে স্প্যানিশ জায়ান্ট ক্লাব রিয়াল মাদ্রিদের বিদায়টা তখন অনেকের কাছেই মনে হচ্ছিল সময়ের ব্যাপার মাত্র। এমন সময়ই জ্বলে উঠেন করিম বেনজেমা। করেন হ্যাটট্রিক। জাদুকরী এক রাতই ছিল রিয়াল মাদ্রিদের সমর্থকদের জন্য। সেটা উপহার দেওয়ার সবচেয়ে বড় কৃতিত্বটা করিম বেনজেমার। পিএসজির বিপক্ষে যখন দুই লেগ মিলিয়ে ০-২তে পিছিয়ে রিয়াল, তখন তিনি করে ফেললেন হ্যাটট্রিক। দলকে নিয়ে গেলেন চ্যাম্পিয়ন্স লিগের পরের পর্বে।

Advertisement
অনেকের বিশ্বাস, রিয়াল মাদ্রিদের হয়ে সেরা ম্যাচটি খেলে ফেলেছেন তিনি। পুরো মৌসুমজুড়ে অসাধারণ পারফরম্যান্স করে গেছেন বেনজেমা। তিনি অবশ্য নিশ্চিত নন, এটাই তার সেরা ম্যাচ কি না। রিয়াল মাদ্রিদ টিভিকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, দলীয় চেষ্টাতেই এসেছে সাফল্য।

করিম বেনজেমা বলেছেন, ‘আমি জানি না এটা আমার সেরা ম্যাচ কি না কারণ লিভারপুলের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের কথা মনে আছে। যদি এটা সেরা হয়ও, গোলের কারণে। কারণ তিনটা গুরুত্বপূর্ণ গোল করেছি-কামব্যাক ছিল, আমরা ২-০তে পিছিয়ে ছিলাম। এটা অনেক বড় ম্যাচ ছিল খেলোয়াড়দের জন্যও।’

‘এটা হয়তো আমার সেরা মৌসুম হবে কারণ প্রতিবার আমি আগেরটার চেয়ে ভালো করতে চাই। আর আমি এখন ভালো পথে আছি। আমি খুশি ও গর্বিত কিন্তু এটা পুরো দলের জন্য হয়েছে। দল, যারা মাঠে ছিল অথবা ছিল না কিন্তু সতীর্থদের সহযোগিতা করেছে। এছাড়া কোচ, সমর্থকরা, এটা সবার জন্যই জাদুকরী রাত ছিল।’

এই হ্যাটট্রিক দিয়ে বেশ কয়েকটি রেকর্ডও নিজের করে নিয়েছেন বেনজেমা। রিয়াল মাদ্রিদের হয়ে তৃতীয় সর্বোচ্চ ৩০৯ টি গোল করেছেন তিনি। ছাড়িয়ে গেছেন ক্লাবের কিংবদন্তি ডি স্টেফানোকে। চলতি মৌসুমে ৩০ গোল করা বেনজেমা বলছেন, এটাই হতে পারে তার সেরা মৌসুম।

বেনজেমা বলেছেন, ‘এটা একটা স্বপ্ন কারণ ডি স্টেফানো মাদ্রিদের কিংবদন্তি। আমার মনে আছে প্রথম যখন এখানে এসেছি, সে প্রেসিডেন্টের সঙ্গে ছিল, আমাকে জড়িয়ে ধরেছিল। উনি কিংবদিন্তি। তার জায়গায় যেতে পারা আমাকে গর্বিত করেছে, আরও উঁচুতে যেতে এটা শক্তি দেবে।’

‘এগুলো খুব গুরুত্বপূর্ণ সংখ্যা। আমি এই ক্লাবে এসেছি, প্রথমত, ট্রফি জিততে। এভাবে গোল করব এমন কোনো পরিকল্পনা করিনি। কিন্তু সবসময় মানুষের মাথার ভেতরে ঢুকার ইচ্ছে ছিল। আমার মনে হয় সঠিক পথে আছি।’

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.