
ইনিংসের ১৫তম ওভারের শেষ বলে মেহেদির বলে মোস্তাফিজুর রহমানের হাতে ক্যাচ দিয়ে ৩৬ রানে ফেরেন করুনারত্নে।
এই রিপোর্ট লেখা পর্যন্ত ২ উইকেটে ১৯ ওভারে ১২৮ রান সংগ্রহ করেছে শ্রীলঙ্কা। স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে টসে হেরে ফিল্ডিংয়ে নামছে বাংলাদেশ। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে শুক্রবার বাংলাদেশ সময় বিকাল ৩টায় ম্যাচটি শুরু হয়।
এর আগে দুই ওভার এক বলে শফিউল ইসলামের বলেই রিভিউ নিয়ে বেঁচে যান ওপেনার অভিষেক ফার্নান্দো। কিন্তু বেশি সময় নিজেকে বাঁচাতে পারলেন না। সেই সফিউলের বলেই ফিরলেন তিনি।
ইনিংসের তৃতীয় ওভারের শেষ বলে শফিউলের বলে সৌম্য সরকারের হাতে ক্যাচ দিয়ে ব্যক্তিগত ৭ রানে ফেরেন ফার্নান্দো। দলীয় ১০ রানেই প্রথম উইকেটের পতন হয় স্বাগতিক শ্রীলঙ্কার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



