
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিব বর্ষের’ এই আয়োজন আগামী ১ থেকে ১০ এপ্রিল ৩১ ডিসিপ্লিন নিয়ে হওয়ার কথা ছিল। বৃহস্পতিবার (১২ মার্চ) যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল গেমস স্থগিতের ঘোষণা দিয়েছেন।
গণমাধ্যমে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেন, প্রধানমন্ত্রী বলেছেন- অনেক খেলাই স্থগিত করতে হচ্ছে। বাংলাদেশ গেমসেও অনেক লোকসমাগম হবে। তাই এ সময়ে না করে পরে করলেই ভালো হবে। বিওএ এখন বসে সিদ্ধান্ত নেবে, ফের কবে এ গেমস আয়োজন করা যায়।
প্রসঙ্গত, বিশ্বের অন্তত ১১৬টি দেশে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। এ পর্যন্ত বিশ্বের এক লাখ ২৫ হাজার ৯৭২জন সংক্রমিত হয়েছেন। মারা গেছেন চার হাজার ৬৩১ জন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



