Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা করোনাও থামাতে পারেনি অদম্য মুশফিককে
ক্রিকেট (Cricket) খেলাধুলা

করোনাও থামাতে পারেনি অদম্য মুশফিককে

By Saiful IslamMarch 31, 20202 Mins Read

করোনাও থামাতে পারেনি অদম্য মুশফিককে

Advertisement
স্পোর্টস ডেস্ক : করোনাভাইরাস প্রতিরোধের মূলমন্ত্র ‘ঘরে থাকুন, সুস্থ থাকুন।’ ফলে পুরোদেশের সবকিছু বন্ধ হয়ে গেছে। সকলে আছেন গৃহবন্দি হয়ে।

বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররাও এর বাইরে নন। এসময়ে ঢাকা প্রিমিয়ার লিগের খেলা খেলতে মাঠে থাকার কথা ছিলো তাদের। তবে দেশ ও নিজেদের স্বার্থে ঘরে আছেন তারা। তবে গৃহবন্দি দশা ভালো লাগার কথা নয় জাতীয় দলের সেরা ব্যাটসম্যান মুশফিকুর রহিমের। কারণ বাংলাদেশের সবচেয়ে পরিশ্রমী এই খেলোয়াড় খেলা না থাকলেও সবসময় জিম, প্র্যাক্টিসে ব্যস্ত থাকেন।

ঘরে বন্দি হয়েও তার ব্যতিক্রম করলো না মুশফিক। ঠিকই উপায় বের করে নিয়েছেন।

দেয়ালে সাঁটানো সাপ্তাহিক ফিটনেস রুটিন। দিন অনুযায়ী কখন কী করতে হবে সব লেখা। সেই রুটিন মেনেই বাসায় নিবিড় অনুশীলন চালাচ্ছেন মুশফিকুর রহিম। ফিটনেস ট্রেনিংয়ের কাজে ব্যবহার করছেন পানির বোতল, মাথার বালিশ! বাদ যাচ্ছে না ক্যাচিং বা ব্যাটিংও। টেনিস বল দিয়ে বাসাতেই সারছেন সব।

করোনাভাইরাসের কারণে গৃহবন্দি সময়টা কীভাবে কাজে লাগাচ্ছেন তা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক ভিডিও পোস্ট করেই জানিয়েছেন বাংলাদেশের তারকা ব্যাটসম্যান মুশফিক।

ভিডিওর শুরুতে দেখা যায়, মুশফিক কোনদিন, কী কী কাজ করবেন তার একটা তালিকা রয়েছে। সপ্তাহের সাতদিনের রুটিনও দেয়ালে টাঙিয়ে রেখেছেন তিনি। যেখানে দেখা যায়, শনিবার ও মঙ্গলবার নিজের রানিং ও কন্ডিশনিং নিয়ে কাজ করবেন মুশফিক। রোববার করবেন জিম।

সাতদিনের মধ্যে বিশ্রামের জন্য সোমবারকে বেছে নিয়েছেন মুশফিক। এদিন রোযাও রাখতে পারেন তিনি। বুধবার ও শুক্রবারের তালিকায় রয়েছে ওজন নিয়ে জিম করার চার্ট। বৃহস্পতিবারের তালিকায় নির্দিষ্ট কিছু রাখেননি তিনি। এদিন রোযা রেখেও কাটিয়ে দিতে পারেন কিংবা হালকা জিমও করতে পারেন মুশফিক।

আজ মঙ্গলবারের দেওয়া ভিডিওতে মুশফিককে রানিং করতেই দেখা গেছে বেশি। ট্রেডমিলে নিজেকে ঝালিয়ে নিচ্ছিলেন তিনি। রানিং শেষে ফিটনেস ট্রেনিংয়ে মন দেন তিনি। কিছুক্ষণ স্ট্রেচিং করেন। পরের ধাপে এসে ওয়েট লিফটিং করেন। কিন্তু ঘরে থেকে ওয়েট হিসবে কি ব্যবহার করবেন। তাই বেছে নিলেন পাঁচ লিটারের পানির বোতল।

এরপর কয়েক ধাপে স্ট্রেচিং ও ওয়েট লিফটিং করেন এই তারকা। মাঝে ক্যাচ অনুশীলনও করেন মুশফিক। ফিটনেস ট্রেনিং এর এক পর্যায়ে নিজের বালিশও ব্যবহার করতে দ্বিধা করেননি বাংলাদেশের ‘লিটল ডায়নামাইট।’ ভিডিওর শেষে ব্যাট হাতে কিছুক্ষণ নকও করতে দেখা যায় তাকে।

ব্যাট হাতে বাংলাদেশ দলের অন্যতম ভরসা মুশফিক সবসময় নিজের অনুশীলনটাকে প্রধান মনে করেন। অনুশীলন যত ভালো হবে ফলও ততটাই ভাল আসবে বলে বিশ্বাস মুশির। তাই মিরপুরে অনুশীলনে সবচেয়ে বেশি সময় দেখা যায় তাকে। তবে করোনা আটকে দিয়েছে মিরপুরে আসার পথ। কিন্তু অদম্য মুশফিককে তবুও থামানো যায়নি। আপন আলয়কে নিজের ফিটনেস ও জিম সেন্টার বানিয়ে তুলেছেন তিনি।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
আর্জেন্টিনার প্রতিপক্ষ

আর্জেন্টিনার প্রতিপক্ষ অস্ট্রিয়া সম্পর্কে যা জানা জরুরি

June 22, 2026
আর্জেন্টিনা

চমৎকার শুরুর পর ফের জয়ের জন্য প্রস্তুত আর্জেন্টিনা

June 22, 2026
জিলেট

বিশ্বকাপে এবার লোগো ঢেকে রাখার অভিনব কৌশল দেখাল জিলেট

June 22, 2026

Latest News

আর্জেন্টিনার প্রতিপক্ষ

আর্জেন্টিনার প্রতিপক্ষ অস্ট্রিয়া সম্পর্কে যা জানা জরুরি

আর্জেন্টিনা

চমৎকার শুরুর পর ফের জয়ের জন্য প্রস্তুত আর্জেন্টিনা

জিলেট

বিশ্বকাপে এবার লোগো ঢেকে রাখার অভিনব কৌশল দেখাল জিলেট

স্কালোনি

পানিবিরতি ম্যাচের ছন্দ নষ্ট করছে : স্কালোনি

Messi-Record

মাঠে নামলেই যে সব রেকর্ড ভাঙার সুযোগ মেসির সামনে!

news

মায়ের সঙ্গে পুনর্মিলনে অশ্রুসিক্ত কেপ ভার্দের গোলরক্ষক

trophy

এবারের বিশ্বকাপে ভাঙতে পারে যত রেকর্ড

Worldcup

বিশ্বকাপের ফুটবল বানানো দেশটিই কখনো ফুটবল খেলেনি!

Sports

২০২৬ বিশ্বকাপের শীর্ষে রোনালদো, মেসি কোথায়?

tunisia

এক হালি গোল খেয়ে বিশ্বকাপ থেকে তিউনিসিয়ার বিদায়

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa