Close Menu
Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Bangla News
Home করোনার কারণে হাওরে ধান কাটা নিয়ে শঙ্কা
জাতীয়

করোনার কারণে হাওরে ধান কাটা নিয়ে শঙ্কা

By Shamim RezaApril 10, 20203 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক : বাংলাদেশে কর্মকর্তারা বলছেন, করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে হাওর অঞ্চলে বোরো ধান কাটা বিঘ্নিত হলে ‘বিপর্যয়’ হয়ে যেতে পারে।

”এটা নিয়ে খুব টেনশনে আছি, কারণ হাওরের ধান যদি না কাটতে পারি তাহলে আমাদের বিপর্যয় হবে,” কৃষি মন্ত্রী ড. মোহাম্মদ আব্দুর রাজ্জাক বিবিসি বাংলাকে বলেন।

তবে তিনি জানান, ভাইরাস মোকাবেলায় সরকারী বিধি-নিষেধ অনুসরণ করে যাতে শ্রমিকরা ধান কাটতে পারেন তার ব্যবস্থা নেয়া হচ্ছে।

বাংলাদেশে এখন চলছে বোরো ধানের মৌসুম। আর সপ্তাহ-খানেক পরেই ধান কাটা শুরু হবে। হাওর অঞ্চলে নির্দিষ্ট সময়ের মধ্যে ধান কাটা না হলে বৃষ্টিতে সেখানে পানি উঠে ব্যাপক ক্ষতি হয় ফসলের।

এ’সময়ে উত্তরবঙ্গসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে শ্রমিকরা হাওর এলাকায় ধান কাটার জন্য আসার কথা। কিন্তু করোনাভাইরাসের প্রকোপের কারণে সারা দেশ কার্যত অচল হয়ে রয়েছে। সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য সরকারের বিভিন্ন নির্দেশাবলী রয়েছে।

গতকাল ৯ এপ্রিল কৃষি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে একটি নোটিসে ধান কাটার শ্রমিকদের ‘স্বাস্থ্যবিধি মেনে হাওর এলাকায় আগমন ও চলাচল নির্বিঘ্ন করতে সংশ্লিষ্ট সকলকে অনুরোধ’ করা হয়েছে।

“হাওর এলাকায় ধান কর্তন ও চলা-চলকালে করোনাভাইরাসের সংক্রমণ ঝুঁকি হ্রাসে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীগণ নিজের ,কৃষকের ও শ্রমিকের স্বাস্থ্য সুরক্ষায় সরকারের নির্দেশনাসমূহ যথাযথভাবে পালন করবেন,” নোটিসে বলা হয়।

কিন্তু হাওরে যেসব শ্রমিক ধান কাটার কাজ করেন তারা সাধারণ ছুটি ঘোষণা করার পর অনেকেই এখন নিজ নিজ গ্রামে চলে গেছেন। এখন তারা কীভাবে সেখান থেকে আসবেন এবং সামাজিক দূরত্ব বজায় রেখে কীভাবে কাজ করবেন?

কৃষি মন্ত্রী ড. মোহাম্মদ আব্দুর রাজ্জাক বিবিসি বাংলাকে বলেন রংপুর, গাইবান্ধা, লালমনিরহাট, পাবনা, সিরাজগঞ্জ এসব এলাকার জেলা প্রশাসক এবং কৃষি সম্প্রসারণ কর্মকর্তাদের বলা হয়েছে, তারা ব্যবস্থা করবে।

“তারা (শ্রমিকরা) কয়েকজনে মিলে যদি একটা গাড়ী ভাড়া করে তাহলে তাদের পরিবহন নির্বিঘ্ন করা হবে” বলেন মি. রাজ্জাক।

করোনাভাইরাসের দিকটা বিবেচনা করে তিনি বলেন “সেসব এলাকার সিভিল সার্জন, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা তারা শ্রমিকদের পর্যবেক্ষণ করবেন। তাদের জন্য হ্যান্ড স্যানিটাইজার যেসব লাগে সেসব কিছু দেবে”।

হাওরের গুরুত্ব
বাংলাদেশে কৃষি সম্প্রসারণ অধিদফতরের তথ্যানুসারে এবার হাওরের সাত জেলায় কিশোরগঞ্জ, নেত্রকোনা, সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ায় বোরো আবাদ হয়েছে ৯ লাখ ৩৬ হাজার হেক্টর জমিতে।

এর মধ্যে শুধু হাওরেই হয়েছে ৪ লাখ ৪৫ হাজার হেক্টর জমিতে। সারাদেশে এ বছর বোরো ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা ২ কোটি ৪ লাখ ৩৬ হাজার মেট্রিক টন।

অধিদফতরের হিসাব মতে, হাওর অঞ্চলে বোরো ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩৭ লাখ ৪৫ হাজার মেট্রিক টন। অর্থাৎ এই লক্ষ্যমাত্রার প্রায় ২০ ভাগের জোগান দেয় হাওর অঞ্চলের বোরো ধান।

লালমনিরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আবু জাফর বিবিসিকে বলেন, কৃষি মন্ত্রণালয়ের সাথে তাদের একাধিকবার বৈঠক হয়েছে এবং এ সংক্রান্ত নির্দেশ তাদের দেয়া হয়েছে।

“আমাদের জেলায় ১৫০ জনের একটা তালিকা রয়েছে শ্রমিকদের। তাদের প্রথমে এখান থেকে স্বাস্থ্য পরীক্ষা করা হবে। বাসে মাস্ক পরে যেভাবে সোশাল ডিসটেন্স বজায় রাখা যায় সেটা করা হবে”।

“আর কাজ শেষ করে ফেরার পথে আবার যে জেলায় তারা কাজ করবে তারা একই নিয়ম মেনে তাদের ফেরত পাঠাবে” বলছিলেন মি. জাফর।

তিনি বলছিলেন শ্রমিকদের পাঠানোর এই প্রক্রিয়া শেষ হতে ৩/৪দিন লাগবে।

উত্তরবঙ্গের আরো তিনটি জেলা গাইবান্ধা, রংপুর, পাবনার সাথে যোগাযোগ করা হলে কর্মকর্তা একই ধরণের সরকারি নির্দেশের কথা জানান।

ShareFacebookXLinkedInChatGPTGoogle AIMessengerClaudeWhatsApp
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
‘জাতীয় করোনার কাটা, কারণে ধান নিয়ে, শঙ্কা হাওরে
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
ঝড়ের আভাস

রাতে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস

March 17, 2026
nasimul

মন্ত্রিসভায় অনুমোদন, আইনে পরিণত হচ্ছে দুই অধ্যাদেশ

March 17, 2026
ফার্মার্স কার্ড

পরীক্ষামূলকভাবে ২২ হাজার কৃষককে ‘ফার্মার্স কার্ড’ দেবে সরকার

March 17, 2026
Latest News
ঝড়ের আভাস

রাতে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস

nasimul

মন্ত্রিসভায় অনুমোদন, আইনে পরিণত হচ্ছে দুই অধ্যাদেশ

ফার্মার্স কার্ড

পরীক্ষামূলকভাবে ২২ হাজার কৃষককে ‘ফার্মার্স কার্ড’ দেবে সরকার

ন্যায্য ভাড়া

মহাসড়কে ঘরমুখো মানুষের ঢল, ন্যায্য ভাড়া ও যানজটহীন যাত্রায় খুশি

উপনির্বাচন

উপনির্বাচনে প্রার্থীদের খরচের সীমা জানাল ইসি

আইজিপি

আইজিপির বাড়িতে চুরি!

ইশরাক

সরকারি সহযোগিতা দেওয়ার ক্ষেত্রে দলীয় পরিচয় দেখা হবে না: ইশরাক

বৈঠক

শবে কদরে সরকারি ছুটির মধ্যেও মন্ত্রিসভার জরুরি বৈঠক

নৌপথ

নৌপথে নেই চিরচেনা সেই ভিড়

বাংলার জয়যাত্রার

বাংলার জয়যাত্রার সবশেষ অবস্থা কী, হরমুজ পার হতে পারবে তো?

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

RedditTelegramXWhatsApp
Share:
BlueskyBufferChatGPTClaudeCopyEmailFacebookFlipboardGoogle AIGrokHacker NewsLineLinkedInMastodonMessengerMistral AIMixNextdoorPerplexityPinterestPrintRedditSMSTelegramThreadsTumblrXVKWhatsAppXingYummly