Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় করোনায় আক্রান্ত শুনে দূরে সরে গেল স্বজনরা, পাশে দাঁড়াল পুলিশ
জাতীয়

করোনায় আক্রান্ত শুনে দূরে সরে গেল স্বজনরা, পাশে দাঁড়াল পুলিশ

By জুমবাংলা নিউজ ডেস্কJune 21, 20202 Mins Read

করোনায় আক্রান্ত শুনে দূরে সরে গেল স্বজনরা, পাশে দাঁড়াল পুলিশ

Advertisement

জুমবাংলা ডেস্ক : কখনও কখনও বাস্তবতা কল্পনাকেও হার মানায়। যখন করোনা পজিটিভের খবর শুনে কাছের লোকগুলো চোখের পলকে বদলে যায়, তখন সত্যিই পৃথিবীটা বড্ড আজব লাগতে শুরু করে। ঠিক তখনই পাশে এসে দাঁড়ায় বাংলাদেশ পুলিশ।

ঠিক এমনটি ঘটেছে শামীম আহম্মেদের জীবনে। তিনি পেশায় একজন ব্যাংকার। ভালোই চলছিল তার জীবন ও সংসার। কিন্তু করোনা মহামারিতে তিনি হঠাৎ করোনা পজিটিভ হয়ে পড়েন। তখনই বুঝতে পারেন বাস্তবতা কত কঠিন।

একে একে সবাই যেন তার থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। পাশে নেই আপনজন। এ অবস্থায় ভাড়া করা বাসায় একা, এক রুমে বন্দি জীবন কাটছিল তার। বাসার খাবারও শেষ, বাইরে যাওয়ার উপায় নেই। কি করবেন কিছুই ঠিক করতে পারছিলেন না। এ অবস্থায় খুবই খারাপ সময় পার করছিলেন তিনি।

হঠাৎ তার মাথায় আসলো যশোর জেলা পুলিশ তো করোনাকালে সমাজের অসহায়দের পাশে দাঁড়ায়। জেলা পুলিশের ফেসবুক পেজ থেকে নম্বর নিয়ে ফোন দেন যশোর পুলিশ মিডিয়া সেলের ইনচার্জ সোহেল মাতুব্বরকে। সোহেল মাতুব্বর তার কাছ থেকে বিস্তারিত শোনেন এবং বিষয়টি সম্পর্কে যশোর রিজার্ভ অফিসের আরও-১ এসআই (নিরস্ত্র) জামাল উদ্দিন জামানকে অবহিত করেন।

পরবর্তীতে জামান উদ্দিন বিষয়টি যশোর জেলার পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেনকে অবহিত করেন। যেই কথা সেই কাজ। পুলিশ সুপার তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। রোববার শামীম আহম্মেদের বাসায় পুলিশ পৌঁছে দেয় বিভিন্ন ফল ও খাবার। যশোর জেলা পুলিশের মিডিয়া সেল এ তথ্য নিশ্চিত করেছে।

যশোরের পুলিশ মিডিয়া সেলের ইনচার্জ সোহেল মাতুব্বর বলেন, করোনা রোগী শামীম আহম্মেদ শহরের বেজপাড়া তালতলা এলাকার বাসিন্দা। তার এমন পরিস্থিতির কথা জানতে পেরে পুলিশ সুপারের নির্দেশে তার বাসায় খাদ্যসামগ্রী উপহার হিসেবে পাঠানো হয়েছে। রোববার সন্ধ্যায় পুলিশ সদস্যরা তার বাসায় খাবার পৌঁছে দেন। পুলিশ সুপারের খাদ্যসামগ্রী পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন শামীম আহম্মেদ। তিনি পুলিশ বাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
BGB

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৫ জেলায় বিজিবি মোতায়েন

June 22, 2026
ম্যাজিস্ট্রেসি ক্ষমতা

ছয় জেলায় সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতা

June 22, 2026
তথ্যমন্ত্রী

দেশে নিবন্ধিত গণমাধ্যম ১,৯৬৯টি : তথ্যমন্ত্রী

June 22, 2026

Latest News

BGB

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৫ জেলায় বিজিবি মোতায়েন

ম্যাজিস্ট্রেসি ক্ষমতা

ছয় জেলায় সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতা

তথ্যমন্ত্রী

দেশে নিবন্ধিত গণমাধ্যম ১,৯৬৯টি : তথ্যমন্ত্রী

হাইকোর্টে রিট

অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধে হাইকোর্টে রিট

DC

বদলি আদেশের পরদিনই ৭০০ বছরের প্রথা ভাঙলেন ডিসি সারওয়ার

প্রধানমন্ত্রী

চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগ নামে কোনো সংগঠন নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

Bus

হাফ ভাড়ায় চড়া শিক্ষার্থীরা ডাক্তার-ইঞ্জিনিয়ার হন, প্রতিদানে শ্রমিকদের কী দিল?

Salam

সালাম মুর্শেদীকে গুলশানের সেই বাড়ি ছাড়তে হবে, সরকারী সম্পত্তি ঘোষণা

ঝড়ের শঙ্কা

সন্ধ্যার মধ্যে ১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa