Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home করোনায় মার্কিন নাগরিকদের সঞ্চয়ের রেকর্ড
আন্তর্জাতিক

করোনায় মার্কিন নাগরিকদের সঞ্চয়ের রেকর্ড

By Shamim RezaOctober 4, 20204 Mins Read
Advertisement

আন্তর্জাতিক ডেস্ক : করোনায় বিপর্যস্ত বিশ্ব অর্থনীতির সব খাতে। এর মধ্যে আবার অনেকের ব্যক্তিগত সঞ্চয় এত পরিমাণ বেড়েছে যে তা কয়েক দশকের মধ্যে সর্বোচ্চ। এই যেমন, নিউ হ্যাম্পশায়ারের বাসিন্দা পাউলা; যিনি তিন সন্তানের জননী। মার্চ থেকে যখন মার্কিন যুক্তরাষ্ট্র লকডাউনে যাচ্ছিল তারপরই তিনি ক্রেডিট কার্ডের ২০ হাজার ডলার ঋণ পরিশোধ করে দেন। এই ঋণ তার পরিবার বেশ আগে করেছিল।

একজন বিশ্লেষক হিসেবে কাজ করতেন ৩৫ বছর বয়সী পাউলা। গত জুনে তার চাকরি হারাতে হয়েছে। অবশ্য তার স্বামী এখনও চাকরি করে যাচ্ছেন। পাউলা চাকরি হারানোর পর মার্কিন সরকারের দেয়া সপ্তাহিক ৬০০ ডলারের বিশেষ প্রণোদনা পান।

পাউলার বিশ্লেষণ, এই করোনাকালে অনেক পরিবারের হাজার ডলার খরচ বা ব্যয় কমেছে, যা তাদের সঞ্চয়ের পরিমাণ বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখছে। যেমন, এখন আর শিশুদের ডে-কেয়ারে রেখে সেখানকার চার্জ পরিশোধ করতে হচ্ছে না। প্রি-স্কুল বা সামার ক্যাম্পেও যেতে হয়নি-হচ্ছে না। এমনকি, পরিবারের সদস্যরা দলবেঁধে বাইরে খেতেও যাচ্ছে না। এমন আরও অনেক কিছু করতে না হওয়ায় খরচ কমে গেছে।

পাউলা বলেন, দেখুন এই ভাইরাসের সংক্রমণ রোধে কোয়ারেনটাইন মেনে আমাদের ঘরে বন্দি থাকতে হচ্ছে। এটা আমাদের একদম পাগল করে দিয়েছে। একদম পাগল…। কিন্তু এটাও ঠিক যে অনেক পরিবারকে তাদের সঞ্চয় বাড়াতে ভূমিকা রেখেছে। এ তো গেল একজন চাকরিজীবী মায়ের কথা। মার্কিন যুক্তরাষ্ট্রে সঞ্চয়ের অবস্থা আসলে কী?

‘আয়কর ও প্রয়োজনীয় ব্যয় করার পর থেকে যাওয়া অর্থই সঞ্চয়’ এই হিসাবে গত ফেব্রুয়ারি থেকে বাড়তে বাড়তে এপ্রিলে এসে মার্কিনিদের সঞ্চয় স্বাভাবিক সময়ের চেয়ে চারগুণ বেড়ে যায়; যা এ যাবৎকালের সব রেকর্ড ভেঙে ফেলে। ওই সময় দেশটিতে সঞ্চয়ের হার দাঁড়ায় ৩৩ দশমিক ৬ শতাংশে। আর আগস্টে ব্যক্তি সঞ্চয়ের হার দাঁড়ায় ১৪ দশমিক ১ শতাংশে। এই হারও ১৯৭৫ সালের পর যে কোনো মহামারির আগের সময়ের তুলনায় সর্বোচ্চ।

মার্কিন নাগরিকদের পারিবারিক সম্পদের বৃদ্ধি মে, জুন আর জুলাই- এই তিন মাসে বেড়ে রেকর্ড গড়ে। অথচ ওই সময়েই ২০১৪ সালের পর যুক্তরাষ্ট্রের ঋণের পরিমাণ সর্বোচ্চে পৌঁছায়।

এই যে এভাবে সম্পদ বৃদ্ধির কারণ ব্যাখ্যা করতে গিয়ে লন্ডনভিত্তিক গবেষণা সংস্থা আইএইচএস মার্কেটের বিশ্ব অর্থনীতি বিভাগের নির্বাহী পরিচালক সারা জনশন বলেন, করোনাকালে সরকারের নেয়া নানা আর্থিক সহায়তামূলক কর্মকাণ্ড পরিবারের অর্থের জোগান বাড়িয়েছে। ঠিক একই সময়ে, দোকানপাটসহ ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকায় এই অর্থ ব্যয়ের ব্যাপক সুযোগ কমে গেছে। তাই ব্যক্তিগত সঞ্চয়ের এই উর্ধমুখিতা দেখা গেছে।

চাকরি হারানো মার্কিন নাগরিকদের সাপ্তাহিক ৬০০ ডলারের সরকারি প্রণোদনা দেয়া শেষ হয়েছে জুলাইয়ের শেষ নাগাদ। এরপর সঞ্চয় ও ধনী-গরিবের বৈষম্যের চিত্র কেমন হয়েছে?

চাকরি হারানো ও ওই প্রণোদনা প্রসঙ্গে ফেডারেল রিজার্ভের প্রধান জেরোমি পাওয়েল বলেন, সংকট কাটাতে সরকারের সহায়তা দেয়া হয়েছে এটা ভালো দিক। কিন্তু ১ কোটি ১০ লাখ মানুষ চাকরি হারিয়ে কাজের বাইরে চলে গেছে এটা তো চিন্তার বিষয়। অনেককে তো তাদের সঞ্চয়ে হাত দিতে হয়েছে। তাদের ব্যয় কমেছে ঠিকই কিন্তু আয়ের পথ না থাকায় তো তাদের ঘরে বসে থাকার মতো আর্থিক সক্ষমতাও কমে যাচ্ছে। এসবের নেতিবাচক প্রভাব তো আগামীর অর্থনীতিতে পড়বেই।

এ ব্যাপারে গবেষণা সংস্থাগুলো কি বলছে? তাদের পর্যালোচনা হলো, করোনাকালে সরকারি আর্থিক সহায়তা চাকরি হারানোদের আয়ের পথ ও সঞ্চয় বাড়াতে সহায়তা করেছে। তবে, তারা যে পরিমাণ সঞ্চয় করেছে তাদের চেয়ে যারা ধনী ও কম পরিমাণ চাকরি হারিয়েছে তাদের আয় যেমন এই স্বল্প আয়ের চাকরি হারানোদের চেয়ে বেশি ছিল তেমনি তারা সঞ্চয়ও করেছে বেশি পরিমাণে। তাহলে ঘটনা কী দাঁড়াচ্ছে?

এ প্রসঙ্গে মিকিনসি অ্যান্ড কোম্পানির পার্টনার অলিভিয়া হোয়াইটের সরল মন্তব্য, যারা বেশি উপার্জনের সঙ্গে জড়িত ছিলেন তারা সঞ্চয়ও করেছেন বেশি। স্বল্প বেতনের চাকরিজীবীরাও সঞ্চয় করেছেন কিন্তু তা অবশ্যই বেশ কম। এটা অবশ্যই ধনী ও গরিবের মধ্যকার ‘আর্থিক ব্যবধান’ বাড়াবে এটাই তো স্বাভাবিক… তবুও দেখার বিষয় সামনে আসলে কোন চিত্রের দেখা মেলে। করোনা মহামারিকালীন ৩০টি দেশের আর্থিক ব্যবস্থাপনা নিয়ে পরিবারভিত্তিক জরিপ চালিয়ে এই মন্তব্য করেছেন অলিভিয়া।

যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলের রাজ্য তেনিসির বাসিন্দা কেনিডি, যার বয়স ৩৫ বছর। তিনি ও তার স্ত্রী দুজনই শিক্ষকতার সঙ্গে যুক্ত। মার্চ থেকে প্রতি মাসে ২ হাজার থেকে ৪ হাজার ডলার আয় কমেছে তাদের। তবে এ সময়ে চাইলর্ড কেয়ারের খরচ কমেছে, কর্মস্থলে গিয়ে কফি ও দুপুরের খাবারের ব্যয় কমেছে; এমনকি নাইটডেট ও অন্যান্য বিনোদনের জন্য আগে যে পরিমাণ ব্যয় হত বর্তমানে তাদের এসব ব্যয়ও কমে গেছে।

তারা বলেন, আমারা আগে পরিমাণ সঞ্চয় করতাম করোনাকালে তারচেয়ে অনেক বেশি সঞ্চয় করেছি। তবে, আরও করা দরকার মনে করি। দেখুন, আমরা দুজনই কাজ থেকে দূর আছি, মানে আয় থেকেও। আগামী ৬ মাস এক বছরে কি হতে যাচ্ছে তাও জানি না। অবস্থা ভালো না হলে এই জরুরি সঞ্চয়ই আমাদের জন্য জরুরি তহবিল হয়ে দাঁড়াবে।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
ভারতে তিন বোন

ভারতে তিন বোনের আত্মহত্যা, যা জানা গেল

February 5, 2026
সতর্কবার্তা শি'র

যুক্তরাষ্ট্রকে সাবধান হওয়ার সতর্কবার্তা শি’র

February 5, 2026
ট্রাম্প

এপস্টেইন কেলেঙ্কারি নিয়ে মুখ খুললেন ট্রাম্প

February 5, 2026
Latest News
ভারতে তিন বোন

ভারতে তিন বোনের আত্মহত্যা, যা জানা গেল

সতর্কবার্তা শি'র

যুক্তরাষ্ট্রকে সাবধান হওয়ার সতর্কবার্তা শি’র

ট্রাম্প

এপস্টেইন কেলেঙ্কারি নিয়ে মুখ খুললেন ট্রাম্প

ট্রাম্প

এপস্টেইন কেলেঙ্কারি নিয়ে এবার মুখ খুললেন ট্রাম্প

ভারত ম্যাচ বয়কট

ভারত ম্যাচ বয়কটের পেছনে বাংলাদেশ নাকি অন্য ইস্যু, জানালেন পাক প্রধানমন্ত্রী

সরকারের কাছে ফেরত

ভেনেজুয়েলাকে ৫০ কোটি ডলার বুঝিয়ে দিল যুক্তরাষ্ট্র

১৬২ জন নিহত

এক গ্রামে ১৬২ জনকে হত্যা করল বন্দুকধারীরা

নারীদের লাইসেন্স দেবে ইরান

এবার মোটরসাইকেল চালানোর লাইসেন্স পাবেন ইরানি নারীরা

ভারতে যাত্রীবাহী ২ বিমানের সংঘর্ষ

ভারতে এয়ার ইন্ডিয়া ও ইন্ডিগোর ২ যাত্রীবাহী বিমানে সংঘর্ষ

News

বাঘ পুষতেন, শিকার করতেন বাজপাখি দিয়ে, কে এই সাইফ ইসলাম

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.