
ক্রীড়াঙ্গনের মানুষের প্রিয়মুখ মাশরাফির করোনা ভাইরাস হওয়ায় চিন্তিত খেলাধুলার অভিভাবক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসানও।
তিনি মাশরাফির দ্রুত সুস্থতা কামনা করেছেন। আশা প্রকাশ করছেন দ্রুতই করোনা জয় করে মাশরাফি ফিরে আসবেন। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেছেন, ‘মহান রাব্বুল আল-আমিন আল্লাহ তায়ালার কাছে প্রার্থনা, সুস্থ হয়ে ফিরে আসো আমাদের সকলের প্রিয় মাশরাফি। দোয়া করি আল্লাহ তোমাকে এবং তোমার পরিবারের সবাইকে সবসময় ভাল রাখুন, আমিন।’
জাতীয় ক্রিকেটারদের মধ্যে মাশরাফি বিন মর্তুজা, নাফিস ইকবাল ও নাজমুল ইসলাম অপুর করোনা পজিটিভ হয়েছে। তারা সবাই হোম আইসোলেশনে আছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



