
বর্তমান পরিস্থিতির কারণে বেশ সর্তক ভারতের অধিনায়ক বিরাট কোহলি। এক ভক্তের সেলফি তোলার আবদারে কর্ণপাত করেননি তিনি। তরুণী ভক্তের সেলফি তোলার অনুরোধ ফিরিয়ে দিয়ে সোজা হেঁটে যাচ্ছেন কোহলি। এ ভিডিও সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল। তাতে দেখা যাচ্ছে, বিমানবন্দর থেকে বের হচ্ছেন কোহলি। এমন সময় এক তরুণী তার দিকে এগিয়ে গেছেন সেলফি তুলতে। কিন্তু সোজা হেঁটে চলে গেলেন মাস্ক পরা ভারতীয় অধিনায়ক।
তবে সেটি কোন বিমানবন্দর ছিল, তা ভিডিওতে উল্লেখ নেই। গেল ১২ মার্চ ধর্মশালায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারতের প্রথম ওয়ানডে বৃষ্টিতে পরিত্যক্ত হয়। ধারণা করা হচ্ছে, এটি পরের ভিডিও। ধর্মশালা থেকে লখনৌতে ফিরছিল টিম ইন্ডিয়া। অবশ্য করোনার বিস্তার ঠেকাতে পরবর্তীতে সিরিজটি স্থগিত করে দেয় ভারত ও প্রোটিয়া ক্রিকেট বোর্ড।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



