ছবি সংগৃহীত
Advertisement

জুমবাংলা ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার করোনাজয়ী চিকিৎসক হামিদা মুস্তফা সেঁওতি এখন প্রশাসন ক্যাডারে। ৩৮তম বিসিএস-এর ফলাফলে সেঁওতিকে ‘সহকারী কমিশনার’ হিসেবে সুপারিশ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন তাঁর স্বামী ডা. পিয়েল আহম্মেদ খাঁনসহ পরিবারের সদস্যরা। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মঙ্গলবার সন্ধ্যায় এ সংক্রান্ত পোস্ট দেওয়া হয়।

জেলার আখাউড়া উপজেলার দেবগ্রামের গৃহবধূ হামিদা মুস্তফা বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত। গত ১৪ এপ্রিল তাঁর করোনা পজিটিভ আসে। উপসর্গ থাকায় ওই সময়ে তিনি স্বামীর সঙ্গে ময়মনসিংহে চলে যান। তাঁর করোনা আক্রান্তের খবরে ময়মনসিংহের লোকজন অশোভন আচরণ করেন।

পরে হামিদা মুস্তফার স্বামীসহ পরিবারের মোট পাঁচ সদস্য করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসা নেন। পরবর্তীতে সবাই সুস্থ হন। করোনা আক্রান্ত হওয়া নিয়ে হামিদা মুস্তফা ফেসবুকে আবেগঘন স্ট্যাটাস দেন। সেবা দিতে গিয়ে মরে গেলেও কোনো আফসোস থাকবে না বলে তিনি উল্লেখ করেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.