
তিনি আজ রবিবার সকালে তার সরকারি বাসভবনে ব্রিফিংকালে এসব কথা বলেন। বিএনপিকে এই দুর্যোগে ইতিবাচক রাজনীতি করার আহবান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, গুজব নির্ভর ও নেতিবাচক রাজনীতি পরিহার করুন। এই সংকট মোকাবিলায় সরকার দিনরাত পরিশ্রম করে যাচ্ছে, এটাই বিএনপির গাত্রদাহের কারণ।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সংকটের মধ্যেও সম্ভাবনা দেখতে পান, সততা ও সাহসই হচ্ছে তাঁর শক্তির উৎস।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক করোনা যুদ্ধে যারা সাহসিকতার সাথে জীবন বাজি রেখে মাঠে কাজ করছে তাদের ধন্যবাদ জানান।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, রমজান মাসে এক শ্রেণির মুনাফাখোর, মজুতদার বাজার অস্থিতিশীল করতে চায়। সরকার এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিবে বলেও হুঁশিয়ার করেন তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



