Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় করোনা ভাইরাস: বাংলাদেশে সংক্রমণ ঠেকাতে বড় চ্যালেঞ্জ এখন কোরবানির পশুর হাট
জাতীয়

করোনা ভাইরাস: বাংলাদেশে সংক্রমণ ঠেকাতে বড় চ্যালেঞ্জ এখন কোরবানির পশুর হাট

By Shamim RezaJuly 11, 20203 Mins Read

করোনা ভাইরাস: বাংলাদেশে সংক্রমণ ঠেকাতে বড় চ্যালেঞ্জ এখন কোরবানির পশুর হাট

Advertisement
আকবর হোসেন, বিবিসি বাংলা : বাংলাদেশে আর তিন সপ্তাহের মধ্যেই পালিত হবে ঈদ-উল-আযহা।

এরই মধ্যে দেশের বিভিন্ন জায়গায় কোরবানির পশুর হাট বসানোর জন্য তোড়জোড় শুরু হয়েছে।

তবে ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ এবং গাজীপুরে যাতে কোন ধরণের পশুর হাট বসানো না হয় – সেজন্য জোরালো পরামর্শ দিয়েছে কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় পরামর্শক কমিটি। বাংলাদেশের বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে এ কমিটি গঠিত।

অন্যদিকে দেশের বিভিন্ন জায়গায় এতোদিন যাবত কোরবানির ঈদকে সামনে রেখে যারা গরু লালন-পালন করেছেন তারা ব্যাপক আর্থিক ক্ষতির আশংকা করছেন।

পশুর হাট বসালে একদিকে সংক্রমণের ঝুঁকি, আবার হাট না বসালে আর্থিক ক্ষতি- এই দুয়ের টানাপোড়েন।

মুন্সিগঞ্জের আনোয়ার হোসেন প্রতিবছর কোরবানির আগে পাঁচ থেকে সাতটি গরু নিয়ে ঢাকার হাটে বিক্রি করতে আসেন।

কিন্তু এবার এখনো বুঝতে পারছেন না কী হবে। গরু নিয়ে ঢাকায় হাটে বিক্রি করতে না পারলে বিপুল আর্থিক ক্ষতির মুখে পড়বেন মি: হোসেন।

তিনি বলেন, ঢাকা এবং নারায়ণগঞ্জের হাটে গরু বিক্রি করলে ভালো দাম পাওয়া যায়।

জাতীয় পরামর্শক কমিটি বলছে, গত এক মাসেরও বেশি সময় ধরে বাংলাদেশে সংক্রমণের মাত্রা একই রকম আছে। বাড়ছেও না, আবার কমছেও না।

এ অবস্থা বজায় থাকলে আগামী একমাসের মধ্যে সংক্রমণের হার নিচের দিকে নেমে আসতে পারে বলে মনে পরামর্শক কমিটি।

কিন্তু সে সম্ভাবনা নস্যাৎ হয়ে যেতে পারে যদি ঢাকা এবং চট্টগ্রামসহ ঘনবসতিপূর্ণ শহরগুলোতে কোরবানির পশুর হাট বসে।

জাতীয় পরামর্শক কমিটির সভাপতি অধ্যাপক মো: শহিদুল্লাহ বলেন, চারটি শহরে যাতে কোনভাবেই পশুর হাট বসাতে না দেয়া হয় সেজন্য তারা সুপারিশ করেছেন।

অধ্যাপক শহিদুল্লাহ বলেন, “বাংলাদেশে যে চারটি জায়গায় সংক্রমণের হার অনেক বেশি তার মধ্যে রয়েছে ঢাকা, চট্টগ্রাম. গাজীপুর এবং নারায়ণগঞ্জ। এই চারটি জায়গায় যদি এ বছর হাট না বসে তাহলে আমাদের সংক্রমণ বাড়ার ঝুঁকি কমে যাবে।”

অধ্যাপক শহিদুল্লাহ বলেন, ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ এবং গাজীপুরের বাইরে পশুর হাট বসলেও সেখানে কঠোর নিয়মকানুন মেনে চলতে সবাইকে বাধ্য করা উচিত।

তিনি বলেন,”খোলা ময়দানে দূরে-দূরে করে বেপারিদের বসতে হবে। একটা গেট থাকতে হবে ঢোকার জন্য, আরেকটি গেট থাকতে হবে শুধু বের হবার জন্য। ফেসমাস্ক বাধ্যতামূলক। এমন সিস্টেম করতে হবে যাতে কেউ ফেসমাস্ক ছাড়া ঢুকতে না পারে।”

যাদের বয়স পঞ্চাশের বেশি তারা যাতে পশুর হাটে না যায় সেটি নিশ্চিত করতে হবে বলে উল্লেখ করেন অধ্যাপক শহিদুল্লাহ।

ঢাকাসহ যে চারটি শহরের ক্ষেত্রে পরামর্শক কমিটি আপত্তি জানাচ্ছে, সেসব জায়গায় হাট বসানোর ক্ষেত্রে সিদ্ধান্ত নেয় সিটি কর্পোরেশনগুলো, যেটি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আওতাধীন।

এই মন্ত্রণালয়ের মন্ত্রী তাজুল ইসলাম বলেন, জাতীয় কমিটির পরামর্শ নিয়ে তিনি এখনো জানেন না। তবে মহামারির কথা চিন্তা করে এমনিতেই হাট সীমিত করার পক্ষে। বলেন স্থানীয় সরকার মন্ত্রী।

তিন বলেন, “আমরাও হাট না বসানোকে উৎসাহিত করছি। বিকল্প হিসেবে অনলাইনে কেনা-বেচাকে আমরা গুরুত্ব দিচ্ছি।”

বাংলাদেশে গত প্রায় দেড় মাস যাবত দেখা যাচ্ছে যে যাদের পরীক্ষা করা হচ্ছে তাদের মধ্যে ২২ থেকে ২৩ শতাংশের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ রয়েছে।

বিশেষজ্ঞরা আশংকা করছেন, কোরবানির হাট নিয়ে তাদের পরামর্শ যদি উপেক্ষা করা হয় তাহলে সংক্রমণের মাত্রা কোথায় গিয়ে ঠেকবে সেটি বলা মুশকিল।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

August 3, 2026
Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

August 3, 2026
Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

August 2, 2026

Latest News

mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

Harano

হারিয়ে যাওয়া বান্ধবীকে খুঁজতে শহরজুড়ে পোস্টার

রাজস্ব

নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

Boni Amin

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

হাইকোর্ট

পিপলস লীগকে নিবন্ধন দেয়ার নির্দেশ হাইকোর্টের

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa