
মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) উদ্যোগে সংগঠনের শিল্পীদের ঈদ উপহার ও শুভেচ্ছা বিনিময়ের আয়োজন করা হয়।
বিএনপির নেতাকর্মীদের কষ্টের সীমা পরিসীমা নেই বলে অভিযোগ করে রিজভী বলেন, ‘বিএনপি করলে তার চাকরি, ব্যবসা থাকবে না। সে বাড়িতে, এলাকায় ও পরিবারের সঙ্গে থাকতে পারবে না। ঈদের মধ্যেও বাড়িতে যেতে পারবে না। তাকে অসংখ্য মামলা দিয়ে এলাকা ছাড়া, গ্রাম ছাড়া করা হচ্ছে। আজকে শফিউল বারী বাবু মারা গেলেন। কত সংগ্রাম, চরাই-উৎরাই, স্বৈরাচারের কত নিপীড়ন সহ্য করেছেন তিনি। সেই নেতৃত্বেকে আমরা বাঁচাতে পারিনি। এই যে মৃত্যু, এই যে লাশ, এই যে দাফন এর মধ্য দিয়ে আমাদের জীবন কাটছে।’
এসময় উপস্থিত ছিলেন জাসাসের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন রোকন, জাসাস নেতা ইথুন বাবু, রফিকুল ইসলাম, জাহাঙ্গীর আলম রিপন প্রমুখ। এছাড়া অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র থেকে মোবাইল সংগঠনের সাধারণ সম্পাদক হেলাল খান সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



