Advertisement
স্পোর্টস ডেস্ক: এবার অসহায় মানুষের জন্য গড়ে তোলা শহীদ আফ্রিদি ফাউন্ডেশন থেকে আর্তমানবতার সেবায় নিজেকে বিলিয়ে দিলেন পাকিস্তানি সাবেক লেগস্পিনিং অলরাউন্ডার শহীদ আফ্রিদি।

চলমান করোনাভাইরাস পরিস্থিতিতে এগিয়ে এলো শহীদ আফ্রিদির ফাউন্ডেশন। সাধারণ মানুষের মধ্যে জনসচেতনতা সৃষ্টি ছাড়াও পাকিস্তানে করোনা পরিস্থিতিতে সৃষ্ট সংকট মোকাবেলায় জরুরি জিনিসপত্রও সরবরাহ করছে আফ্রিদি ফাউন্ডেশন। শুধু তাই নয় দেশটিতে করোনা রোগীদের সেবায় আইসোলেশন ওয়ার্ড তৈরি করেছে আফ্রিদির এই সংস্থা।

নিজের ফাউন্ডেশন থেকে দুস্থ-অসহায়দের সেবার বিষয়ে ইনস্টাগ্রামে পোস্ট দিয়েছেন আফ্রিদি। সেখানে নিজের ফাউন্ডেশনের কার্যক্রম চালানোর বেশ কয়েকটি ছবি প্রকাশ করেছেন।

এরপর আফ্রিদি লিখেছেন, মহামারী কোভিড-১৯ এর কারণে চলমান সংকটে আমাদের সবার দায়িত্ব একে অপরকে সাহায্য করা এবং অসহায়দের নিয়ে ভাবা। সচেতনতা সৃষ্টি, সতর্কতামূলক তথ্য দেয়ার মাধ্যমে কোভিড-১৯’র বিরুদ্ধে লড়াই করতে আমি আমার কাজ করে যাচ্ছি।

তিনি আরও লেখেন, শহীদ আফ্রিদি ফাউন্ডেশন এখন স্বাস্থ্যবিষয়ক মিশনে নেমেছে। এরই মধ্যে পাকিস্তানের অনেক স্থানে হ্যান্ড স্যানিটাইজার স্থাপন করেছি আমরা। জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নানা নির্দেশনা দিচ্ছে আমার ফাউন্ডেশন। করোনাভাইরাসের উপসর্গ বা সন্দেহভাজনদের রাখার জন্য একটি আইসোলেশন ওয়ার্ডও খোলা হয়েছে। আমাদের ফাউন্ডেশন ‘নটআউট থাকার আশা’ মিশনটি চালিয়ে নেয়ার লক্ষ্যে খাবার জোগাতে অক্ষম প্রত্যেককে প্রয়োজনীয় খাদ্যদ্রব্যাদি দিয়েছি। যাতে করে এই সংকটময় সময়টিতে তারা টিকে থাকতে পারে। আমি সবাইকে অনুরোধ করছি নিজেদের যত্ন নিন এবং বাড়িতেই নিরাপদ থাকুন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Mohammad Al Amin is a member of the iNews Desk editorial team, contributing to day-to-day news coverage with an emphasis on factual accuracy, responsible reporting, and clear storytelling. As part of the newsroom workflow, he works closely with editors and reporters to help produce timely, well-verified articles that meet iNews’ editorial and journalistic standards for a global readership.