Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় করোনা সংকটে ডেঙ্গুর প্রকোপ থামাতে সতর্ক থাকার নির্দেশ এলজিআরডি মন্ত্রীর
জাতীয়

করোনা সংকটে ডেঙ্গুর প্রকোপ থামাতে সতর্ক থাকার নির্দেশ এলজিআরডি মন্ত্রীর

By জুমবাংলা নিউজ ডেস্কJune 23, 2020Updated:June 23, 20203 Mins Read
করোনা সংকটে ডেঙ্গুর প্রকোপ থামাতে সতর্ক থাকার নির্দেশ এলজিআরডি মন্ত্রীর
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম। (ফাইল ছবি)
Advertisement

নিজস্ব প্রতিবেদক: দেশে করোনাভাইরাসের সংকটকালীন সময়ে এডিস মশা রাজধানীসহ সারা দেশের মানুষের জন্য যেন সহনীয় পর্যায়ে থাকে সেজন্য সংশ্লিষ্ট সকলকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম।

তিনি আজ সচিবালয়ে নিজ কক্ষে সারাদেশে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধ কার্যক্রম পর্যালোচনা নিয়ে অনলাইনে এক আন্তঃমন্ত্রণালয় সভায় এ নির্দেশ দেন।

মন্ত্রী বলেন, “দায়িত্বশীল পদে বসে অতিরিক্ত কথা না বলে দায়িত্ব নিয়ে মানুষের বসবাসের জন্য স্বস্তিদায়ক পরিবেশ তৈরিতে কাজ করতে হবে। তিনি বলেন “প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে দিনরাত নিরলসভাবে কাজ করে যাচ্ছেন, তাই পদ দখল করে বসে না থেকে মানুষের জন্য, মানুষের কল্যাণে কাজ করতে হবে।”

স্থানীয় সরকার মন্ত্রী বলেন, তাঁর তত্ত্বাবধানে এডিস মশা নিধনে অত্যন্ত গুণগত মানসম্পন্ন কীটনাশক আমদানি করায় এ বছরের শুরু থেকে এডিস মশার প্রকোপ অনেক কমেছে। এ সময় ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র মশা নিধনে উৎকৃষ্টমানের কীটনাশক সরবরাহ করায় মন্ত্রীকে ধন্যবাদ জানান।

মোঃ তাজুল ইসলাম ঢাকা শহরকে এডিস মশা, ময়লা-আবর্জনা মুক্ত করে পরিষ্কার পরিচ্ছন্ন নগর গড়তে ঠিক মত কাজ হচ্ছে কি না তা দেখতে তিনি নিয়মিতভাবে বিভিন্ন স্থান মাঝে মাঝে পরিদর্শন করবেন বলে জানান। মশার ওষধ ছিটানোতে কারো কোনো গফলতি সহ্য করা হবে না। তাঁর সার্বক্ষণিক তদারকি এবং ব্যক্তিগতভাবে বিভিন্ন স্থান পরিদর্শন করায় কাজে গতি এবং স্বচ্ছতা এসেছে বলেও জানান মন্ত্রী।

তিনি বলেন, সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারী থেকে শুরু করে জনপ্রতিনিধি সবাইকে জবাবদিহিতার মধ্যে থাকতে হবে। নগরবাসীকে নিজেদের বাড়ি ও এর আশেপাশে পরিস্কার পরিচ্ছন্ন রাখার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, এডিসের লার্ভা কোনক্রমেই যেন তৈরি না হয় সেদিকে সবাইকে নজর রাখতে হবে।

এডিস মশা নিধন প্রতিরোধ কার্যক্রমে সিটি কর্পোরেশন, স্বাস্থ্য মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, তথ্য মন্ত্রণালয়, পূর্ত বিভাগ এবং ঢাকা ওয়াসাসহ অন্যান্য মন্ত্রণালয় এবং বিভাগের উপর অর্পিত দায়িত্ব পালনে সন্তোষ প্রকাশ করে সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান স্থানীয় সরকার মন্ত্রী।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার অভিপ্রায় অনুযায়ী ঢাকা এবং এর আশ-পাশের বুড়িগঙ্গা, তুরাগসহ বিভিন্ন নদ-নদী দখলমুক্ত করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে একটি মাস্টার প্ল্যান তৈরি করা হয়েছে করে উল্লেখ করে এ নিয়ে শীঘ্রই একটি সভা আহ্বান করার জন্য ওয়াসা কর্তৃপক্ষকে নির্দেশ দেন মোঃ তাজুল ইসলাম।

বিগত সভায় স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে দুই সিটি করপোরেশনসহ সংশ্লিষ্টদের যে সকল দায়িত্ব বন্টন করা হয়েছিল সেগুলো সভায় উপস্থাপন করে তা পালন করতে গিয়ে কতৃপক্ষ যে সকল সমস্যার সম্মুখীন হয়েছে সে বিষয়েও স্থানীয় সরকার মন্ত্রীকে অবহিত করা হয়। এসময় কাজ করতে গিয়ে কর্মকর্তারা যেসব সমস্যার সম্মুখীন হয়েছেন তা সমাধানে তাঁর মন্ত্রণালয় থেকে যা যা করার দরকার তার সব পদক্ষেপ নিবেন বলে অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।

সভায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মোঃ আতিকুল ইসলাম, দক্ষিণের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ, বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব এবং ঢাকা ওয়াসার এমডিসহ বিভিন্ন দপ্তরের প্রধানগণ অংশ নেন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
BAri

বিসিএসে ১০০ নম্বরের মৌখিক পরীক্ষা পদ্ধতি বহাল থাকবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

June 21, 2026
বজ্রসহ ঝড়

রাত ১টার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে বজ্রসহ ঝড়ের শঙ্কা

June 21, 2026
ডিবি হেফাজতে এমপিপুত্র খায়রুল

ডিবি হেফাজতে এমপিপুত্র খায়রুল

June 21, 2026

Latest News

BAri

বিসিএসে ১০০ নম্বরের মৌখিক পরীক্ষা পদ্ধতি বহাল থাকবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

বজ্রসহ ঝড়

রাত ১টার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে বজ্রসহ ঝড়ের শঙ্কা

ডিবি হেফাজতে এমপিপুত্র খায়রুল

ডিবি হেফাজতে এমপিপুত্র খায়রুল

Ad

অসহায় মানুষদের সেবা নিশ্চিতে ফি বাড়ছে আইনজীবীদের : আইনমন্ত্রী

ফৌজদারি বিচার

ফৌজদারি বিচার ব্যবস্থায় দণ্ড নির্ধারণে নতুন উদ্যোগ

Mamla

সুনামগঞ্জ ও কুমিল্লায় ৩ সহকারী প্রসিকিউটরের নিয়োগ বাতিল

নবীন নৌ কর্মকর্তারা

দেশের সুরক্ষায় সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত নবীন নৌ কর্মকর্তারা

মিডওয়াইফ নিয়োগ

১ লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার

ডিএমপি

ডিএমপির দুই ডিসি পদে পরিবর্তন

এনসিপি এমপি

প্রধানমন্ত্রীকে নিয়ে এনসিপি এমপির বক্তব্যে উত্তপ্ত সংসদ

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa