Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ কর্ণফুলীতে ডুবে গেলো নোঙর করা জাহাজ
চট্টগ্রাম বিভাগীয় সংবাদ

কর্ণফুলীতে ডুবে গেলো নোঙর করা জাহাজ

By Saiful IslamJune 10, 20212 Mins Read

কর্ণফুলীতে ডুবে গেলো নোঙর করা জাহাজ

Advertisement
জুমবাংলা ডেস্ক : চট্টগ্রামের কর্ণফুলী নদীতে এফভি ক্রিস্টাল-৮ নামের একটি ফিশিং জাহাজ ডুবে গেছে। তবে জাহাজে থাকা সব নাবিককে সরিয়ে নেয়ায় তারা নিরাপদে আছেন।

মঙ্গলবার দিবাগত রাত সাড়ে তিনটা থেকে চারটার মধ্যে শিকলবাহা শাহ আমানত সেতু এলাকায় নোঙর থাকা অবস্থায় জাহাজটি ডুবে যায়। ডুবে যাওয়া জাহাজটি ক্রিস্টাল গ্রুপের। তবে নোঙ্গর থাকা অবস্থায় জাহাজটি কীভাবে ডুবে যায় তার কারণ জানা যায়নি।

ডুবে যাওয়া মাছ ধরার এ জাহাজটির মালিক চট্টগ্রাম চেম্বারের সাবেক সভাপতি মোরশেদ মুরাদ ইব্রাহীমের পারিবারিক গ্রুপ ক্রিস্টাল গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানটি ঋণখেলাপি।

মোরশেদ মুরাদ দেশ ছেড়ে কানাডায় পাড়ি জমিয়েছেন বছর খানেক আগে। জাহাজটি এখন আরেকটি প্রতিষ্ঠান পরিচালনা করছে।

জাহাজের নাবিকরা জানান, ফিশিং জাহাজটি ড্রাই ডকিং করার জন্য শাহ আমানত সেতু এলাকায় অবস্থান করছিল। রাতে জাহাজের তলাফেটে অথবা বুস দিয়ে পানি লিক করে জাহাজে পানি ডুকে যায়। জাহাজে পানি দেখতে পেয়ে জাহাজে থাকা নাবিকরা চিৎকার করলে আশেপাশের নৌযান গিয়ে তাদের উদ্ধার করে। এক পর্যায়ে জাহাজটি পানিতে তলিয়ে যায়।

ক্রিস্টাল গ্রুপ সূত্রে জানা যায়, রাত ১১টার দিকে নাবিকরা লক্ষ্য করেন যে এটা পানিতে নিমজ্জিত হয়ে যাচ্ছে। তাদের হৈচৈ চিৎকার শুনে আশে পাশে থাকা বিভিন্ন নৌযানের লোকজন দ্রুত সেখানে এসে উদ্ধার করেন। অবশ্য দু’জনকে পাওয়া গেছে বুধবার ভোরে। ইঞ্জিন বিকল থাকায় রক্ষা করার সবচেষ্টা ব্যর্থ করে জাহাজটি স্বল্প সময়ের মধ্যে ডুবে গেছে।

আরও জানা যায়, তাদের সবচেয়ে বড় এই জাহাজটি কিছুদিন আগে সমুদ্রে মৎস্য আহরণে গিয়ে এর ইঞ্জিন বিকল বিকল হয়ে পড়ে। তখন জাহাজটিকে কর্ণফুলীতে এনে রাখা হয়। ইতোমধ্যে ওসেন ডকইয়ার্ডের সাথে তাদের কথা হয়েছে মেরামতের ব্যাপারে। মঙ্গলবার এফ বি ক্রিস্টাল-৮ কে নিয়ে এসে শাহ আমানত সেতুর কাছে ওসেন ডকইয়ার্ডের সন্নিকটে নোঙরে রাখা হয়। বুধবারই জাহাজটি ডকে তোলার কথা ছিল।

চট্টগ্রাম বন্দরের সচিব মো. ওমর ফারুক জানান, জাহাজটি যেখানে ডুবেছে সেখানে সমুদ্রগামী জাহাজ চলাচল করে না। ফলে জাহাজ চলাচলে কোনো সমস্যা হচ্ছে না।

কোস্টগার্ড পূর্বজোনের স্টাফ অফিসার (অপারেশন) লেফটেন্যান্ট কমান্ডার মো. হাবিবুর রহমান বলেন, সাগরে মাছ ধরা বন্ধ আছে। ছোট জাহাজটি শিকলবাহা এলাকায় নোঙর করে মেরামত করা হচ্ছিল। রাত আনুমানিক আড়াইটার দিকে জাহাজের তলা ফেটে পানি ঢুকতে থাকে। জাহাজে ৭-৮ জন নাবিক ছিল। তারা চিৎকার করলে আশপাশে থাকা নৌযান গিয়ে তাদের উদ্ধার করে।

তিনি জানান, জোয়ারের সময় জাহাজটি পুরোপুরি ডুবে থাকে। ভাটার সময় একাংশ ভেসে ওঠে। কোস্টগার্ডের পক্ষ থেকে ডুবে যাওয়া জাহাজের আশপাশ দিয়ে নৌযান চলাচলে সতর্কতা জারি করা হয়েছে। মালিকপক্ষকে জাহাজটি দ্রুত উদ্ধার করে ডকে রিয়ে যাবার জন্য বলা হয়েছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
শিশু রিফাত

বগুড়ায় শিশু রিফাত হত্যায় ৫ জনের মৃত্যুদণ্ড

June 21, 2026
Mosjid

মসজিদে হাজার টাকার জাল নোট দিয়ে ৮০০ টাকা ফেরত নেওয়ার চেষ্টা

June 21, 2026
আ.লীগ নেতা

গ্রেপ্তারের ভয়ে ছাদ থেকে লাফিয়ে প্রাণ গেল আ.লীগ নেতার

June 21, 2026

Latest News

শিশু রিফাত

বগুড়ায় শিশু রিফাত হত্যায় ৫ জনের মৃত্যুদণ্ড

Mosjid

মসজিদে হাজার টাকার জাল নোট দিয়ে ৮০০ টাকা ফেরত নেওয়ার চেষ্টা

আ.লীগ নেতা

গ্রেপ্তারের ভয়ে ছাদ থেকে লাফিয়ে প্রাণ গেল আ.লীগ নেতার

শিবির নেতা খুন

গাইবান্ধায় শিবির নেতা খুন, নেপথ্যে কী?

যুবদল নেতা মাসুদ

আলোচিত যুবদল নেতা মাসুদ হত্যার মূল পরিকল্পনাকারী আইয়ুব গ্রেপ্তার

গৃহিণীর মৃত্যু

নারকেল গাছ ভেঙে পড়ে গৃহিণীর মৃত্যু

Manikganj

শিক্ষকের পিটুনিতে প্রসাব করে দিল শিশু, স্কুলে যেতে অনীহা

Shibaloy

নায্য বেতনের দাবিতে আন্দোলন, মালিক-শ্রমিক সংঘর্ষ

OC

ভুক্তভোগী নারীকে ‘মাল’ বলা সেই ওসি প্রত্যাহার

মামলার আসামি

পীর ‘সেজে’ কবরস্থানে আস্তানা গাড়লেন হত্যা মামলার আসামি

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa