
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, গত সোমবার শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়ার পর ছাত্র–জনতার একটি মিছিল টানেলের ভেতরে ঢুকে নাম পরিবর্তনের জন্য জানায়। এরপর দুই দিন টানেলের টোল বক্সে কর্তৃপক্ষের কোনো লোককে দেখা যাইনি। এ সময় টানেল দিয়ে মোটরসাইকেলসহ সব ধরনের গাড়ি বিনা টোলে যাতায়াতও করে।
আজ থেকে যথারীতি টোল আদায়ের মাধ্যমে গাড়ি চলাচল শুরু করে। এর আগে টানেলে প্রধান ফটকে কর্মরত ব্যক্তিরা এক্সকাভেটর দিয়ে বঙ্গবন্ধুর নাম সরিয়ে নিতেও দেখা যায়।
এ বিষয়ে জানতে টানেল প্রকল্পের সহকারী প্রকৌশলী (টোল ও ট্রাফিক) মো. তানভীর রিফার মোবাইল ফোনে কল করলে তিনি রিসিভ করেনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



