Close Menu
Bangla news
  • Home
  • Bangladesh
  • Business
  • International
  • Entertainment
  • Sports
  • বাংলা
Facebook X (Twitter) Instagram
Bangla news
  • Home
  • Bangladesh
  • Business
  • International
  • Entertainment
  • Sports
  • বাংলা
Bangla news
Home কর্মবিরতি শুরু প্রাথমিক শিক্ষকদের, ক্লাস বন্ধ ৬৫ হাজার স্কুলে
জাতীয় ডেস্ক
চাকরি জাতীয় স্লাইডার

কর্মবিরতি শুরু প্রাথমিক শিক্ষকদের, ক্লাস বন্ধ ৬৫ হাজার স্কুলে

জাতীয় ডেস্কArif ArifArmanNovember 9, 20252 Mins Read
Advertisement

কর্মবিরতি শুরু ১০ম গ্রেডসহ তিন দফা দাবি আদায় এবং শাহবাগে পুলিশি হামলার প্রতিবাদে সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করেছেন। রবিবার (৯ নভেম্বর) থেকে এই কর্মবিরতি কার্যকর হয়েছে।

ফলে, সারা দেশের প্রায় ৬৫ হাজারের বেশি বিদ্যালয়ে পাঠদান বন্ধ রয়েছে। একই সঙ্গে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে শিক্ষকরা।

শনিবার (৮ নভেম্বর) সন্ধ্যা ৬টায় শহীদ মিনারে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের আহ্বায়ক ও প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি শামসুদ্দিন মাসুদ বলেন, “দাবি বাস্তবায়ন ও পুলিশের হামলার প্রতিবাদে আমরা রবিবার থেকে সারা দেশে পূর্ণদিবস কর্মবিরতি পালন করব। একই সঙ্গে শহীদ মিনারে অবস্থান কর্মসূচি চলবে।”

এর আগে বিকেলে শাহবাগে শিক্ষকদের ‘কলম বিসর্জন’ কর্মসূচিতে পুলিশ সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করলে বহু শিক্ষক আহত হন। শামসুদ্দিন মাসুদ জানান, “শিক্ষকদের ওপর রাবার বুলেট ছোড়া হয়েছে, শতাধিক শিক্ষক আহত হয়েছেন। অনেকে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।”

ঘটনার পর শাহবাগ এলাকা ছেড়ে শিক্ষকরা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আশ্রয় নেন। প্রত্যক্ষদর্শীরা জানায়, সাউন্ড গ্রেনেড বিস্ফোরণের পর অনেকেই অসুস্থ হয়ে পড়েন।

শিক্ষকদের তিন দফা দাবির মধ্যে রয়েছে—
১️. সহকারী শিক্ষকদের ১০ম গ্রেডে বেতন প্রদান।
২. উচ্চতর গ্রেডের জটিলতার স্থায়ী সমাধান।
৩️. সহকারী শিক্ষকদের শতভাগ বিভাগীয় পদোন্নতির নিশ্চয়তা।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ৬৫ হাজার ৫৬৭টি এবং এসব বিদ্যালয়ে কর্মরত শিক্ষক সংখ্যা প্রায় ৩ লাখ ৮৪ হাজার। ফলে কর্মবিরতিতে আজ থেকেই এসব বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে।

সব ধর্মের মানুষের সমান মর্যাদার বাংলাদেশ গড়তে চাই: মির্জা ফখরুল

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
‘জাতীয় ৬৫ কর্মবিরতি ক্লাস চাকরি প্রাথমিক বন্ধ শিক্ষকদের শুরু স্কুলে স্লাইডার হাজার
Related Posts
হাদির ওপর হামলা

হাদির ওপর হামলা: মোটরসাইকেল মালিক হান্নান সম্পর্কে যা জানা গেল

December 14, 2025
ডিএমপি

হাদির ওপর হামলাকারীর সীমান্ত পার হওয়ার তথ্য নেই: ডিএমপি

December 14, 2025
গৃহকর্মী আয়েশা

এবার প্রকাশ্যে এলো সেই গৃহকর্মীর ভয়ংকর অতীত

December 14, 2025
Latest News
হাদির ওপর হামলা

হাদির ওপর হামলা: মোটরসাইকেল মালিক হান্নান সম্পর্কে যা জানা গেল

ডিএমপি

হাদির ওপর হামলাকারীর সীমান্ত পার হওয়ার তথ্য নেই: ডিএমপি

গৃহকর্মী আয়েশা

এবার প্রকাশ্যে এলো সেই গৃহকর্মীর ভয়ংকর অতীত

আসিফ মাহমুদ

দেশকে মেধাহীন করতে হাদিকে হত্যাচেষ্টা, হিট লিস্টে অনেকেই: আসিফ মাহমুদ

প্রধান বিচারপতি বিদায়ী

প্রধান বিচারপতি বিদায়ী অভিভাষণ দেবেন বিকালে

উপদেষ্টা রিজওয়ানা

হাদির হামলাকারীদের ধরতে সর্বোচ্চ চেষ্টা চলছে: উপদেষ্টা রিজওয়ানা

এ রকম ঘটনা আরও ঘটতে পারে

আশঙ্কা করছি, হাদির মতো এ রকম ঘটনা আরও ঘটতে পারে: মির্জা ফখরুল

প্রাণ হারিয়েছেন ছয় বাংলাদেশি শান্তিরক্ষী

সুদানে ছয় বাংলাদেশি শান্তিরক্ষী নিহতের ঘটনায় জাতিসংঘের নিন্দা

হাদিকে হত্যাচেষ্টা

দেশকে মেধাহীন করতে হাদিকে হত্যাচেষ্টা, হিট লিস্টে অনেকেই: আসিফ মাহমুদ

আর যেন একটি গুলিও না চলে

আর যেন গুলি না চলে সে ব্যবস্থা করতে হবে: রুমিন ফারহানা

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Banglanews
© 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.