Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় কর্মহীন ও দরিদ্রদের সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে আওয়ামী লীগ
জাতীয়

কর্মহীন ও দরিদ্রদের সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে আওয়ামী লীগ

By জুমবাংলা নিউজ ডেস্কMay 8, 20203 Mins Read

কর্মহীন ও দরিদ্রদের সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে আওয়ামী লীগ

Advertisement

জুমবাংলা ডেস্ক: সারাদেশে কর্মহীন ও দরিদ্র মানুষের জন্য সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে আওয়ামী লীগ। কোথাও কোথাও ব্যক্তিগত পর্যায়ে গরিব মানুষের বাড়ি বাড়ি পৌঁছে দেয়া হচ্ছে খাদ্যসামগ্রী।

প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া হতদরিদ্র মানুষের মাঝে নিজ হাতে খাদ্য সামগ্রী বিতরন করেছেন আওয়ামী লীগের নেতা কর্মীরা। ত্রাণ পেয়ে খুশি এসব কর্মহীন মানুষ।

আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনসমূহের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী, দলীয় সংসদ সদস্যসহ বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধিরা দলের পক্ষে সারাদেশে ৯০ লক্ষ ২৫ হাজার ৩২৭ পরিবারকে খাদ্য সহয়তার পাশাপাশি ৮ কোটি ৬২ লক্ষ ৮ হাজার টাকা নগদ অর্থ সহয়তা প্রদান করেছে।

এছাড়াও পিপিই, চশমা, মাস্ক, সাবান, হ্যান্ড গ্লাভস, ফিনাইল, হ্যান্ড সেনিটাইজার, ব্লিচিং পাউডার, স্প্রে মেশিনসহ বিভিন্ন চিকিৎসা সামগ্রী বিতরণ করা হয়েছে। ভ্রাম্যমাণ মেডিকেল টিম ও টেলিমেডিসিন ব্যবস্থার মাধ্যমে দেশের বিভিন্ন জায়গায় চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে এবং বিভিন্ন এলাকায় ফ্রি এ্যাম্বুলেন্স সার্ভিস চালু করা হয়েছে, যার সেবা এখনো চলমান।

সেই সাথে সারা দেশে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও কৃষকলীগসহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতা কর্মীরা কৃষকের ধান কেটে বাড়িতে পৌঁছে দেয়ার কর্মসূচি পালন করে আসছে। আওয়ামী লীগের পাশাপাশি যুবলীগ ও স্বেচ্ছাসেবকলীগসহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের উদ্যোগে বিভিন্ন জায়গায় ইফতার, সেহরি ও বিনামূল্যে সবজি বিতরণ এবং টেলিমেডিসিন, ফ্রি এ্যাম্বুলেন্স সার্ভিস ও লাশ দাফনসহ বিভিন্ন স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম চলমান রয়েছে।

করোনা সংকটকালে সাধারণ ছুটি ঘোষণা হওয়ার পর থেকে ৩০ এপ্রিল পর্যন্ত সারাদেশে আওয়ামী লীগের পক্ষে সারাদেশে ত্রাণ বিতরণ কার্যক্রমের মধ্যে

রংপুর বিভাগ: খাদ্য সহয়তা পেয়েছে ৮ লক্ষ ২০ হাজার ৫২৬ পরিবার এবং নগদ অর্থ সহায়তা পেয়েছে ৩৯ লক্ষ টাকা।

রাজশাহী বিভাগ: খাদ্য সহয়তা পেয়েছে ৮ লক্ষ ৪৬ হাজার ৮৬৪ পরিবার এবং নগদ অর্থ সহায়তা পেয়েছে ৮৫ লক্ষ ৪২ হাজার টাকা।

খুলনা বিভাগ: খাদ্য সহয়তা পেয়েছে ৮ লক্ষ ৬৩ হাজার ৮৪২ পরিবার এবং নগদ অর্থ সহায়তা পেয়েছে ৯৮ লক্ষ ২০ হাজার টাকা।

বরিশাল বিভাগ: খাদ্য সহয়তা পেয়েছে ৫ লক্ষ ১ হাজার ৪৩৫পরিবার এবং নগদ অর্থ সহায়তা পেয়েছে ৯৫ লক্ষ ৫৬ হাজার টাকা।

ঢাকা বিভাগ: খাদ্য সহয়তা পেয়েছে ৩১ লক্ষ ৫৩ হাজার ৩৩৮ পরিবার এবং নগদ অর্থ সহায়তা পেয়েছে ৩ কোটি ৭২ লক্ষ ৪০ হাজার টাকা।

ময়মনসিংহ বিভাগ: খাদ্য সহয়তা পেয়েছে ২ লক্ষ ৫৬ হাজার ১২৫ পরিবার এবং নগদ অর্থ সহায়তা পেয়েছে ২১ লক্ষ ৭০ হাজার টাকা।

সিলেট বিভাগ: খাদ্য সহয়তা পেয়েছে ৩ লক্ষ ৭৮৭ পরিবার এবং নগদ অর্থ সহায়তা পেয়েছে ২৪ লক্ষ ৪০ হাজার টাকা।

চট্টগ্রাম বিভাগ: খাদ্য সহয়তা পেয়েছে ২২ লক্ষ ৮২ হাজার ৪১০ পরিবার এবং নগদ অর্থ সহায়তা পেয়েছে ১ কোটি ২৫ লক্ষ ৪০ হাজার টাকা।

আওয়ামী লীগের নেতা-কর্মীরা বলেন, কোন মানুষই না খেয়ে থাকবে না ইনশাল্লাহ। করোনায় কর্মহীন হয়ে আয়-উপার্জন বন্ধ হওয়া এলাকার অসহায় মানুষদের মুখে খাবার জুটানোর এ কর্মসূচি পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে। সূত্র: বাসস

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

August 3, 2026
Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

August 3, 2026
Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

August 2, 2026

Latest News

mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

Harano

হারিয়ে যাওয়া বান্ধবীকে খুঁজতে শহরজুড়ে পোস্টার

রাজস্ব

নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

Boni Amin

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

হাইকোর্ট

পিপলস লীগকে নিবন্ধন দেয়ার নির্দেশ হাইকোর্টের

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa