লিওনেল মেসি নেই। আনহেল ডি মারিয়াকেও আর পাওয়া যাবে না। চিলির বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ে আর্জেন্টিনার শেষ ম্যাচ ছিল অনেক প্রত্যাশা আর প্রশ্নের। সেই ম্যাচটা অবশ্য বেশ ভালোভাবেই পেরিয়ে গিয়েছে লিওনেল স্কালোনির শিষ্যরা। চিলির বিপক্ষে ঘরের মাঠে ৩-০ গোলের জয় দিয়ে স্কালোনির নতুন আর্জেন্টিনা নিজেদের জানান দিয়েছে দারুণভাবেই।

আর্জেন্টিনার

Advertisement

আলবিসেলেস্তেদের হয়ে গোল করেছিলেন মিডফিল্ডার অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার এবং দুই ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজ এবং পাওলো দিবালা। এই ম্যাচের পর লাতিন অঞ্চলে বিশ্বকাপ বাছাইয়েও অনেকটা এগিয়ে থাকল বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। পরের ম্যাচের জন্য কলম্বিয়াতে এরইমাঝে পৌঁছে গিয়েছে তারা। তবে কলম্বিয়া ম্যাচের আগে ইনজুরি শঙ্কাও মাথায় রাখতে হচ্ছে আলবিসেলেস্তেদের।

আর্জেন্টিনার হয়ে গত ম্যাচে গোল পেয়েছিলেন ম্যাক অ্যালিস্টার। লিভারপুলের এই মিডফিল্ডার অবশ্য ম্যাচ শেষ করতে পারেননি। তার আগেই ইনজুরির কারণে উঠে যেতে হয় তাকে। কলম্বিয়ার বিপক্ষে ম্যাচের আগে দলের বাকিদের চেয়ে আলাদা অনুশীলন করেছেন এই মিডফিল্ডার। আর্জেন্টিনা ফুটবলের বিশ্বস্ত সাংবাদিক গ্যাস্টন এদুল যদিও জানিয়েছেন, খুব একটা ঝুঁকিতে নেই ম্যাক অ্যালিস্টার।

এদিকে ইনজুরিতে আছেন আরেক তারকা নিকোলাস গঞ্জালেস। মিডফিল্ড এবং আক্রমণের ভার্সেটাইল এই তারকাও চিলির বিপক্ষে ম্যাচের পর কিছুটা অস্বস্তিতে পড়ে যান। মুন্ডো আলবিসেলেস্তের ভাষ্য, সবশেষ ম্যাচে কড়া ট্যাকেলের পর অ্যাঙ্কেল ইনজুরিতে পড়েছেন নিকো গঞ্জালেস। কলম্বিয়া ম্যাচে তাকে দেখা যাবে কি না তা নিয়েও আছে প্রশ্ন। ম্যাক অ্যালিস্টারের পরবর্তী ম্যাচে খেলার ব্যাপারে কিছুটা সম্ভাবনা থাকলেও গঞ্জালেসের ব্যাপারে সেই সম্ভাবনা অনেকটাই কম।

পরের ম্যাচে এই দুই তারকাকে পাওয়া যাবে কি না তা একান্তই কোচ লিওনেল স্কালোনির সিদ্ধান্ত। তবে ধারণা করা হচ্ছে, দুজনকেই শুরুর একাদশ থেকে দূরে রাখবেন এই মাস্টারমাইন্ড। ম্যাক অ্যালিস্টারের ইনজুরি কিছুটা হালকা হলেও তাকে নিয়ে ঝুঁকি নিতে রাজি নন কোচ স্কালোনি– এমনই মন্তব্য আর্জেন্টাইন একাধিক গণমাধ্যমের।

সাগরে গভীর নিম্নচাপ, সমুদ্রবন্দরে সতর্ক সংকেত

আগামী বুধবার বাংলাদেশ সময় রাত আড়াইটায় (মঙ্গলবার দিবাগত রাত) কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। সবশেষ গত ১৫ জুলাই কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়ে কোপা আমেরিকার শিরোপা জয় করেছিল আলবিসেলেস্তেরা।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Md Elias is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency across digital platforms. His work reflects a commitment to responsible journalism and reader-focused reporting.