Advertisement
রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কল্যাণ চৌধুরীসহ ছয় কর্মকর্তা-কর্মচারীকে জাতীয় শুদ্ধাচার পুরস্কার দিয়েছে জেলা প্রশাসন।

রবিবার (৯ জুলাই) বিকালে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শামীম আহমেদ।

এসময় পুরস্কার হিসেবে তাদের হাতে সার্টিফিকেট, ক্রেস্ট এবং এক মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ তুলে দেওয়া হয়।

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের শুদ্ধাচার চর্চার উৎসাহ প্রদান করার জন্য এই পুরস্কার চালু করা হয়।

অনুষ্ঠানে জেলা প্রশাসক শামীম আহমেদ জাতীয় শুদ্ধাচার কৌশল কর্ম-পরিকল্পনা ২০২২-২০২৩ মোতাবেক প্রাতিষ্ঠানিক ব্যবস্থা, সচেতনতা বৃদ্ধি, শুদ্ধাচার চর্চার জন্য প্রণোদনা প্রদান, ই-গভর্নেন্স ও সেবার মান উন্নীতকরণ, স্বচ্ছতা ও জবাবদিহি, জনসেবা সহজীকরণের লক্ষ্যে উদ্ভাবনী উদ্যোগ ও সেবা পদ্ধতি সহজীকরণের ওপর গুরুত্বারোপ করেন।

রাজশাহী জেলায় এ বছর ‘জাতীয় শুদ্ধাচার পুরস্কার ২০২২-২৩’ প্রাপ্তরা হলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কল্যাণ চৌধুরী, পুঠিয়া উপজেলার নির্বাহী অফিসার নূরুল হাই মোহাম্মদ আনাছ, সহকারী কমিশনার (ভূমি) বোয়ালিয়া শাহীন মিয়া, নেজারত ডেপুটি কালেক্টর শামসুল ইসলাম, উপ-সহকারী প্রশাসনিক কর্মকর্তা মামুন উদ্দিন আহমেদ এবং অফিস সহায়ক নিখিল চৌধুরী।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.