Advertisement
জুমবাংলা ডেস্ক :  সচল ঢাকা গড়ে তোলার লক্ষ্যে এবং বাস রুট রেশনালাইজেশনের কমিটির সিদ্ধান্ত অনুযায়ী কাঁচপুরে ঢাকা নগর আন্তঃজেলা বাস টার্মিনাল নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।

বুধবার (৯ আগস্ট) কাঁচপুরে ঢাকা নগর আন্তঃজেলা বাস টার্মিনাল নির্মাণ কাজের উদ্বোধন করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

এ কার্যক্রম উদ্বোধনের মাধ্যমে আগামী ছয় মাসের মধ্যে প্রাথমিকভাবে সায়েদাবাদ আন্তঃজেলা বাস টার্মিনালের সেবাদান কার্যক্রম কাঁচপুরে স্থানান্তরিত হবে।

নির্মাণ কাজের উদ্বোধনের পর শেখ তাপস বলেন, ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনাকে সুষ্ঠু ও শৃঙ্খলাবদ্ধ করতে বাস রুট রেশনালাইজেশনের কমিটির সভার সিদ্ধান্তের আলোকে কাঁচপুরে আন্তঃজেলা বাস টার্মিনালের নির্মাণ কাজের উদ্বোধন করেছি। এটি দীর্ঘদিনের প্রতীক্ষিত ছিল। কারণ ১৯৮৪ সালের পরে আর কোনো আন্তঃজেলা বাস টার্মিনাল নির্মিত হয়নি।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় থেকে এখানে সাড়ে ১২ একরের বেশি জমি দেওয়া হয়েছে। এখানে টার্মিনালের নির্মাণ কাজ শেষ হলে চট্টগ্রাম ও সিলেট বিভাগের ১৬ জেলার আন্তঃজেলা বাস সেবা এখান থেকেই পরিচালনা করা হবে।

টার্মিনাল নির্মাণের প্রাথমিক কার্যক্রম নিজস্ব অর্থায়নেই বাস্তবায়িত হবে উল্লেখ করে ডিএসসিসি মেয়র বলেন, এই টার্মিনাল ডিএসসিসির নিজস্ব অর্থায়নেই নির্মাণ করা হচ্ছে। এটা পরিচালনার পূর্ণ দায়িত্বও ডিএসসিসি পালন করবে। টার্মিনালের নির্মাণ কাজ শেষ হওয়ার পর বাসগুলো এখান থেকেই সেবা দেওয়া শুরু করবে। আমাদের বাস রুট রেশনালাইজেশন কমিটির যে পরিকল্পনা, তার আওতায় গণপরিবহন ব্যবস্থাপনাকে আমরা একটি সুষ্ঠু ও শৃঙ্খলার আওতায় নিয়ে আসব। ধাপে ধাপে আমরা সে লক্ষ্যে এগিয়ে যাচ্ছি।

দৃষ্টি প্রতিবন্ধী লিলির চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Bhuiyan Md Tomal is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He works to ensure accuracy, clarity, and consistency in published content for digital audiences. His approach reflects a commitment to responsible journalism and quality reporting.