Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home জাতীয় কাঁচামরিচের বাজারে অস্থিরতা, ফের বেড়েছে দাম
জাতীয়

কাঁচামরিচের বাজারে অস্থিরতা, ফের বেড়েছে দাম

By জুমবাংলা নিউজ ডেস্কজুলাই 5, 2023Updated:জুলাই 5, 20233 Mins Read

জুমবাংলা ডেস্ক : আমদানির পরও কাঁচামরিচের বাজারে অস্থিরতা কাটেনি। দাম ওঠানামা করছে। আবার দেশের বিভিন্ন স্থানে দামে তারতম্য রয়েছে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়ে দাম নিয়ন্ত্রণে আনতে পারছে না। এ নিয়ে ভোক্তারা ক্ষুব্ধ। তারা বাজার মনিটরিং আরও কঠোর করার দাবি জানিয়েছেন। ব্যুরো ও প্রতিনিধিদের পাঠানো খবর-

কাঁচামরিচের বাজারে অস্থিরতা, ফের বেড়েছে দাম

Advertisement

বগুড়া: 
বগুড়ায় একদিনের ব্যবধানে কাঁচামরিচ প্রতি কেজিতে ১০০ টাকা বেড়ে ৪০০ টাকা হয়েছে। সোমবার বাজারে প্রতি কেজি মানভেদে ২৫০ টাকা থেকে ৩০০ টাকায় বিক্রি হয়। ব্যবসায়ীরা জানান, লোকসানের আশঙ্কায় দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে মরিচ দেশে ঢোকেনি। এ কারণে মরিচের দাম বেড়েছে।

মঙ্গলবার দুপুরে বগুড়া শহরের রাজাবাজার, ফতেহআলী বাজারে মানভেদে কাঁচামরিচ ৩৫০ থেকে ৪০০ টাকা কেজি বিক্রি হয়। তবে পাড়া-মহল্লার খুচরা দোকানে ২০-৩০ টাকা যোগ করে বিক্রি হয়। ঈদের পর মরিচ ৬০০ টাকা কেজি থেকে কমে সোমবার ২৫০ টাকা থেকে ৩০০ টাকায় বিক্রি হয়।

রাজাবাজার আড়তদার ও ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক পরিমল প্রসাদ রাজ জানান, মঙ্গলবার একদিনের ব্যবধানে প্রতি কেজি কাঁচামরিচে ১০০ টাকা বেড়েছে। ৩৫০ টাকা থেকে ৪০০ টাকায় বিক্রি হয়। তিনি বলেন, নতুন কাঁচামরিচ না ওঠা পর্যন্ত দাম ওঠানামা করবে। ১৫ জুলাইয়ের পর এ সমস্যা থাকবে না।

হাকিমপুর (দিনাজপুর): 
দিনাজপুরের হিলিতে একদিনের ব্যবধানে মঙ্গলবার দেশি কাঁচামরিচ কেজি প্রতি ৫০ টাকা বেড়ে ২৫০ টাকা বিক্রি হয়। যদিও পাশে ভারতের বাজারে প্রতি কেজি ১৬০ রুপিতে বিক্রি হয়েছে। অনেক আমদানিকারক কাঁচামরিচের এলসি করলেও লোকসানের আশঙ্কায় এ বন্দর দিয়ে আনেননি।

হিলি বাজারে কাঁচাবাজার করতে আসা ইলিয়াস হোসেন বলেন, পেঁয়াজের বাজারে কিছুটা স্বস্তি ফিরলেও কাঁচামরিচের বাজারে স্বস্তি ফিরছে না। ১৫ দিন আগেও প্রতি কেজি কাঁচামরিচ ৪০ থেকে ৫০ টাকা দরে কিনেছি। আজ সেই কাঁচামরিচ ২৫০ থেকে ৩২০ টাকা বিক্রি হচ্ছে।

হিলি বাজারের কাঁচামরিচ বিক্রেতা সোহেল রানা বলেন, ভারত থেকে কাঁচামরিচ না আসার কারণে দাম কিছুটা বেড়েছে। মোকামগুলোতে সরবরাহ কম। আমি ২৪০ টাকা পাইকারি কিনে ২৫০ টাকায় খুচরাতে বিক্রি করছি।

এদিকে দাম ওঠানামায় বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা। ক্রেতাদের অভিযোগ, বাজার মনিটরিং করলে দাম কমে যায়। সেই জন্য নিয়মিত বাজার মনিটরিং করা দরকার।

রাজশাহী: 
রাজশাহীতে বেশি দামে কাঁচামরিচ বিক্রির অভিযোগে মো. সবুজ নামের এক ব্যবসায়ীকে দুই হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার দুপুরে সাহেববাজার মাস্টারপাড়া কাঁচাবাজারে অভিযান চালায় বিভাগীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ সেলিম। অভিযান পরিচালনা শেষে তিনি বলেন, সারা দেশের মতো রাজশাহীতেও অভিযান চলছে। মূল্যবৃদ্ধির পিছনে কারা আছে তা বের করতে তদন্ত চলছে।

ঢাকা: 
রাজধানীসহ দেশের ৪১টি জেলায় কাঁচামরিচ ও চিনির মূল্য নিয়ন্ত্রণে অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় ১১৮টি প্রতিষ্ঠানকে মোট ৬ লাখ ২১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার অধিদপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, রাজধানীতে অধিদপ্তরের ৩টি টিম অভিযান পরিচালনা করে। এছাড়াও অন্যান্য বিভাগীয় শহরসহ ৪১টি জেলায় একযোগে এ অভিযান পরিচালিত হয়। ঢাকা মহানগরীর কারওয়ান বাজার, গুলশান কাঁচাবাজার, বনানী বাজার, উত্তরা, বাড্ডা ও মহাখালী কাঁচা বাজার, পলাশী, হাতিরপুল কাঁচা বাজার ও নিউমার্কেট এলাকায় মরিচের বিক্রয়মূল্য ও ক্রয়মূল্য যাচাই করা হয়। পাইকারি ও খুচরা ব্যবসায়ীরা অভিযানে অংশ নেওয়া কর্মকর্তাদের জানিয়েছেন, মরিচের সরবরাহ পর্যাপ্ত রয়েছে। কোনো ঘাটতি নেই এবং মরিচের মূল্য ধীরে ধীরে আরও কমে আসবে। এদিকে সার্বিকভাবে ৪৪টি বাজারে অভিযান পর্যালোচনায় করে কিছু অনিয়ম পাওয়ায় ১১৮টি প্রতিষ্ঠানকে ৬ লাখ ২১ হাজার টাকা জরিমানা করা হয়। ভোক্তার স্বার্থে এসব কার্যক্রম অব্যাহত থাকবে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
র‌্যাব

কেরানীগঞ্জে ভুয়া র‌্যাব পরিচয়ে ডাকাত দলের ৫ জন আটক

জুন 19, 2026
হয়রানি

পদ দেওয়ার আশ্বাসে মদের বারে ডেকে যৌন হয়রানির অভিযোগ এনসিপি নেতাদের বিরুদ্ধে

জুন 19, 2026
police

পুলিশের ইউনিফর্মে পরিবর্তন : শার্ট হবে গাঢ় নীল, প্যান্ট খাকি

জুন 19, 2026
Latest News
র‌্যাব

কেরানীগঞ্জে ভুয়া র‌্যাব পরিচয়ে ডাকাত দলের ৫ জন আটক

হয়রানি

পদ দেওয়ার আশ্বাসে মদের বারে ডেকে যৌন হয়রানির অভিযোগ এনসিপি নেতাদের বিরুদ্ধে

police

পুলিশের ইউনিফর্মে পরিবর্তন : শার্ট হবে গাঢ় নীল, প্যান্ট খাকি

পরিদর্শন

জাপানের ব্যবসায়ীদের নওগাঁর আমবাগান পরিদর্শন, রপ্তানিতে আগ্রহ প্রকাশ

Logo

সরকারি চাকরিজীবীদের একাধিক সুবিধা বাড়ল

পানিসম্পদমন্ত্রী

তিস্তা মহাপরিকল্পনা সারা দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ : পানিসম্পদমন্ত্রী

টুকু

যুবসমাজকে দুর্বল করতে মাদক প্রবেশ করানো হচ্ছে: টুকু

মুজিবুর

ন্যায়ভিত্তিক সমাজ গঠনে ইসলামী আদর্শের বিকল্প নেই: মুজিবুর রহমান

যুদ্ধবিমান

চীনের J-10CE যুদ্ধবিমান কেনার পরিকল্পনায় বাংলাদেশ, বাড়ছে আঞ্চলিক কৌশলগত আলোচনা

পুলিশ

গাঢ় নীল-জলপাই রঙের পুরোনো ইউনিফর্মে ফিরছে পুলিশ

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa