
বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাত ৯টা ৪৫ মিনিটের দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
এ সময় ৭ম তলায় নারীসহ অন্তত ৬ জনকে মোবাইলের লাইট জ্বেলে ফায়ার সার্ভিস সদস্যদের ডাকতে দেখা গেছে। তাদেরকে একে একে নামিয়ে আনছে ফায়ার সার্ভিস।
এর আগে ফায়ার সার্ভিসের জনসংযোগ কর্মকর্তা মোঃ আনোয়ারুল বলেন, রাত ৯টা ৫০ মিনিটে আগুনের খবর পেয়ে ছয় মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট। আগুন নিয়ন্ত্রণে আনতে এরইমধ্যে সেখানে আরও ১১টি ইউনিট যোগ দিয়েছে।
তবে প্রাথমিকভাবে আগুনের সূত্রপাতের কারণ সম্পর্কে কোনো তথ্য জানাতে পারেননি তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



