
আজ (৩১ জুলাই) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির ২২তম বৈঠকে এই সুপারিশ করা হয়। এতে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মোঃ শহীদুজ্জামান সরকার।
বৈঠকে আইন,বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক, মোস্তাফিজুর রহমান, মোঃ শামসুল হক টুকু, শামীম হায়দার পাটোয়ারী, গ্লোরিয়া ঝর্ণা সরকার, সেলিম আলতাফ জর্জ ও খোদেজা নাসরিন আক্তার হোসেন অংশগ্রহণ করেন।
বৈঠকের শুরুতে ডেপুটি স্পীকার মোঃ ফজলে রাব্বী মিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করা হয়।
বৈষম্য বিরোধী বিল, ২০২২ এবং বাংলাদেশ সুপ্রীম কোর্টের বিচারক (ছুটি,পেনশন ও বিশেষাধিকার) বিল ২০২২ এর উপর আলোচনা অনুষ্ঠিত হয়। পরবর্তী বৈঠকে অধিকতর পর্যালোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
বৈঠকে লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিবসহ এবং আইন ও বিচার বিভাগ, মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



