Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home বিমান ভাড়া কমছে কাতার বিশ্বকাপে, বাড়ছে ফ্লাইট
খেলাধুলা ফুটবল

বিমান ভাড়া কমছে কাতার বিশ্বকাপে, বাড়ছে ফ্লাইট

By জুমবাংলা নিউজ ডেস্কJune 29, 20222 Mins Read
Advertisement

স্পোর্টস ডেস্ক: আগামী ২১ নভেম্বর ফুটবল বিশ্বকাপের পর্দা উন্মোচন হবে কাতারের রাজধানী দোহা সিটির আল বাইত স্টেডিয়ামে। বিশ্বকাপ রোমাঞ্চে বছর শেষে ডুব দেবে ফুটবল দুনিয়া।

বিমান ভাড়া কমছে কাতার বিশ্বকাপে, বাড়ছে ফ্লাইট

এদিকে আসন্ন ফুটবল বিশ্বকাপে দেশ-বিদেশের ভক্ত-সমর্থকদের যাতায়াত সহজ করতে বিমান ভাড়া কমানোর সিদ্ধান্ত নিয়েছে আরব আমিরাত ও গালফ ক্যারিয়ারস বিমান কর্তৃপক্ষ। পাশাপাশি নিজেদের বহরে ফ্লাইটের সংখ্যাও বাড়ানো হবে জানিয়েছে তারা।

বিশ্বকাপের এক মাস অন্য সময়ের চেয়ে কম ভাড়ায় কাতারের রাজধানী দোহায় যেতে পারবেন দর্শকরা। আগামী ২০ নভেম্বরের দুবাই থেকে দোহার বিমান ভাড়া এখন ১৭০০ দিরহামের কিছু বেশি ধরা হয়েছে। যা বর্তমানে প্রায় ২২০০ দিরহামের কাছাকাছি।

এছাড়া আবুধাবি থেকে দোহা যেতে বিমানে গুনতে হবে এক হাজার থেকে ছয় হাজার দিরহাম। রিয়াদ ও জেদ্দা থেকে বিমান ভাড়া পড়বে ১৪০০ দিরহামের কাছাকাছি। আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে জানা গেছে এই খবর।

গালফ ক্যারিয়ারের মধ্যে সবশেষ এয়ারলাইন্স হিসেবে বিশ্বকাপের সময় বাড়তি ফ্লাইট চালানোর সিদ্ধান্ত নিয়েছে এয়ার এরাবিয়া। বিশ্বকাপ চলাকালীন প্রতিদিন শারজাহ থেকে দোহায় ১৪টি শাটল ফ্লাইট পরিচালনা করবে তুলনামূলক কম খরচের এই এয়ারলাইন্স।

ইতিহাদ এয়ারওয়েজ বিশ্বকাপ চলাকালীন প্রতি সপ্তাহে আবুধাবি থেকে দোহায় ৪২টি ফ্লাইট পরিচালনা করবে। যেখানে বর্তমানে তারা এই রুটে সপ্তাহে মাত্র ১৮টি ফ্লাইট পরিচালনা করে থাকে। পুরো আসরজুড়ে প্রায় ১২ লাখ বিদেশি দর্শক কাতারে যাবেন খেলা দেখতে।

মাসদুয়েক আগেও মিডল ইস্ট থেকে দোহার বিমানভাড়া ছিল ৭ হাজার দিরহামেরও বেশি। তবে এখন বদলে গেছে সেই পরিস্থিতি। ফ্লাই দুবাই ও সৌদিয়া কর্তৃপক্ষ মাসব্যাপী এই আসরের জন্য শাটল ফ্লাইট পরিচালনার ঘোষণা দিয়েছে।

গালফ ক্যারিয়ারের বাইরে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সও (পিআইএ) বিশ্বকাপের জন্য বাড়তি ফ্লাইট চালানোর সুযোগটি নিতে চাচ্ছে। তারা জুলাই থেকেই করাচি ও লাহোর থেকে দোহার কানেক্টিং ফ্লাইট পরিচালনা করবে।

ফ্লাই দুবাই কর্তৃপক্ষ জানিয়েছে, ম্যাচের দিন শাটল ফ্লাইতে ভ্রমণের জন্য ইকোনমি ক্লাসে ন্যুনতম ৯৫০ দিরহাম ও বিজনেস ক্লাসে ন্যুনতম ৩৬৬৫ দিরহাম দিয়ে আসন নিশ্চিত করতে হবে। এই টিকিটের মূল্যের সঙ্গেই হালকা খাবারের ব্যবস্থা করবে ফ্লাই দুবাই।

তবে এসব শাটল ফ্লাইটে কোনো ব্যাগেজ ক্যারিয়ার থাকবে না। অর্থাৎ ভ্রমণকারীদের নিজেদের হাত ব্যাগেই সব বহন করতে হবে। এক্ষেত্রে ইকোনমি ক্লাসে একজন সর্বোচ্চ ৭ কেজি ও বিজনেস ক্লাসে সর্বোচ্চ ১৪ কেজি নিয়ে ভ্রমণ করতে পারবেন।

শাটল ফ্লাইটে ভ্রমণের জন্য অবশ্যই বিশ্বকাপের ম্যাচের টিকিটধারী হতে হবে। পাশাপাশি বিশ্বকাপের ফ্যান আইডি হায়া কার্ডও সংগ্রহে রাখতে হবে। এই হায়া কার্ড দেখিয়েই কাতারে এবং স্টেডিয়ামে প্রবেশ করতে হবে। আগামী ২১ নভেম্বর থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত দুবাই ওয়ার্ল্ড সেন্টার থেকে সব শাটল ফ্লাইট পরিচালনা করা হবে। সূত্র: গালফ নিউজ

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
কমছে কাতার খেলাধুলা ফুটবল ফ্লাইট বাড়ছে বিমান বিশ্বকাপে ভাড়া
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
নাটক

ভারতের বিপক্ষে ম্যাচ বর্জনকে পাকিস্তানের ‘নাটক’ বলছেন হারভাজান

February 3, 2026
পাকিস্তান ভারতের ম্যাচ

‘বাংলাদেশকে বিশ্বকাপে ফিরিয়ে আনলেই পাকিস্তান ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে রাজি হবে’

February 2, 2026
বাংলাদেশ

ভারতকে ২–০ গোলে হারিয়ে ফাইনালের পথে বাংলাদেশ

February 2, 2026
Latest News
নাটক

ভারতের বিপক্ষে ম্যাচ বর্জনকে পাকিস্তানের ‘নাটক’ বলছেন হারভাজান

পাকিস্তান ভারতের ম্যাচ

‘বাংলাদেশকে বিশ্বকাপে ফিরিয়ে আনলেই পাকিস্তান ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে রাজি হবে’

বাংলাদেশ

ভারতকে ২–০ গোলে হারিয়ে ফাইনালের পথে বাংলাদেশ

আর্থিক ধাক্কায়

বিশাল আর্থিক ধাক্কায় আইসিসি, ৬১৫০ কোটি টাকা ক্ষতির মুখে ফেলে দিল পাকিস্তান

সানিয়া

এক মাসের বেশি সময় ঘরবন্দি থাকার কারণ জানালেন সানিয়া

আইসিসি

ভারত ম্যাচ বয়কট নিয়ে কড়া বার্তা আইসিসির

Sports

বিশ্বকাপে খেলবে পাকিস্তান, কিন্তু ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত

বিশ্বকাপে খেলবে পাকিস্তান

বিশ্বকাপে খেলবে পাকিস্তান, বয়কট করবে ভারতের বিপক্ষে ম্যাচ

পাকিস্তান

টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়াকে তৃতীয়বারের মতো হোয়াইটওয়াশ করলো পাকিস্তান

বিশ্বকাপ

বিশ্বকাপ বাছাইয়ে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.