স্পোর্টস ডেস্ক: নাপোলিকে শিরোপা উপহার দেয়া উইঙ্গার কাভিচা কাভারাটখেলিয়া এবারের সিরি আর বর্ষসেরা খেলোয়াড় হিসেবে মনোনীত হয়েছেন

কাভারাটখেলিয়া

Advertisement

রোববার মৌসুমের শেষ দিনে ঘরের মাঠে সাম্পদোরিয়াকে আতিথ্য দেবে চ্যাম্পিয়ন নাপোলি। এই ম্যাচের আগে কাভারাটখেলিয়ার হাতে বর্ষসেরার ট্রফি তুলে দেওয়া হবে। একইসঙ্গে বর্ষসেরা কোচ হিসেবে নাপোলির লুসিয়ানো স্পালেত্তিও পুরস্কার গ্রহণ করবেন।

ম্যাচ শেষে নাপোলির হাতে বহুল আকাঙ্খিত লিগ শিরোপা ট্রফিও হস্তান্তর করা হবে। পাঁচ ম্যাচ হাতে রেখেই এবারের আসরে শিরোপা নিশ্চিত করেছে দুর্দান্ত ফর্মে থাকা নাপোলি।

জর্জিয়ান ক্লাব ডায়নামো বাটুমি থেকে ১০ মিলিয়ন ইউরোর বিনিময়ে এ মৌসুমে নাপোলিতে যোগ দেবার সময় কাভারাটখেলিয়া খুব একটা পরিচিত মুখ ছিলেন না। কিন্তু ৩৩ বছরে প্রথমবারের মত নাপোলির সিরি আ জয়ের মিশনে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তিনি।

এমনকি কেউ কেউ নাপোলি কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার নামে তার ডাকনাম দিয়েছে ‘কাভারাডোনা’। ম্যারাডোনার নেতৃত্বে ক্লাব ইতিহাসে আগের দুটি লিগ শিরোপা জয় করেছিল নাপোলি।

সিরি আর প্রধান নির্বাহী লুইগি ডি সিয়েরভো বলেছেন, ‘নাপোলিকে অভিনন্দন ইতালিতে এমন একজন প্রতিভা নিয়ে আসার জন্য। যে কিনা প্রথম ম্যাচ থেকেই নিজের যোগ্যতার প্রমাণ রেখেছে।’

তিনি আরো বলেন, ‘এবারের লিগে কাভিচার প্রভাব দুর্দান্ত ছিল। ১২ গোল ও ১০ অ্যাসিস্টে নাপোলিকে তিনি শিরোপা উপহার দিয়েছেন। এর মাধ্যমে নাপোলির সমর্থকদের দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়িত হয়েছে।’

জার্মান কাপের চ্যাম্পিয়ন লাইপজিগ

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google