
এর আগে, আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে সোমবার উত্তর সিটির আওয়ামী লীগের মেয়র প্রার্থী আতিকুল ইসলামকে কারণ দর্শানোর নোটিস দেন রিটার্নিং কর্মকর্তা। এই নির্বাচনী এলাকার রিটার্নিং কর্মকর্তা আবুল কাশেম আতিকুলের কাছে যে নোটিস পাঠান তার জবাব দুই দিনের মধ্যে দিতে বলা হয়।
সূত্রে জানা গেছে, জবাবে বলা হয়- মেয়র প্রার্থী আতিক কোনো নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেননি। নির্বাচনে মনোনয়ন জমা দেওয়ার পর ঢাকা উত্তরা থানা আওয়ামী লীগের আয়োজনে একটি মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। সেখানে আতিক অংশগ্রহণ করেন। এতে করে নির্বাচনী বিধি ২০১৬ লঙ্ঘন হয়নি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



