জুমবাংলা ডেস্ক: ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দের মধ্য মুসলমানদের দ্বিতীয় প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা বৃহস্পতিবার (২৯ জুন) পালিত হবে। ঈদে সারা দেশের মানুষ আনন্দ করলেও বঞ্চিত হবে না কারাবন্দিরাও। তাদের জন্য প্রতিবারের মতো এবারও বিশেষ আয়োজন করা হয়েছে।

কারা সূত্রে জানা গেছে, কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগারে সাড়ে ৮ থেকে ৯ হাজার বন্দি রয়েছে। তাদের জন্য ঈদুল আজহা উপলক্ষে ১০টি গরু কোরবানি দেওয়া হবে। যারা গরুর মাংস খান না তাদেরসহ অন্যান্য ধর্মাবলম্বীদের জন্য ঈদের দিন ৭টি খাসি জবাই করা হবে।

Advertisement

এছাড়া ঈদের দিন কারাবন্দিদের জন্য খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। একইসঙ্গে সকাল থেকে রাত পর্যন্ত তিনবেলা বিশেষ খাবারের ব্যবস্থা করা হয়েছে।

ঈদের দিন সকাল ৭টায় সব কারাবন্দিদের জন্য পোলাও, চালের পায়েস ও মুড়ির ব্যবস্থা থাকবে। দুপুরে কোরবানি করা গরুর মাংস, খাসির মাংস, পোলাও, মুরগির রোস্ট, মিষ্টি, কোমল পানীয়, সালাদ ও পান-সুপারির ব্যবস্থা থাকবে। রাতের খাবারে সাদা ভাত, রুই মাছ, ডিম ভুনা ও আলুর দম রান্না করা হবে।

এ ছাড়া আত্মীয়দের সঙ্গে বিশেষ সাক্ষাৎ, মোবাইলে কথা বলাসহ বাড়ির তৈরি রান্না করা খাবার সরবরাহের অনুমতি দেওয়া হবে বলে জানান ঢাকা কেন্দ্রীয় কারাগারের (কেরানীগঞ্জ) সিনিয়র জেল সুপার সুভাষ কুমার ঘোষ।

ঈদের দিন যেসব অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.