Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় কারাবিধি অনুযায়ী বাবুলকে চিকিৎসা দেয়ার নির্দেশ
জাতীয়

কারাবিধি অনুযায়ী বাবুলকে চিকিৎসা দেয়ার নির্দেশ

By Shamim RezaMay 24, 20215 Mins Read

কারাবিধি অনুযায়ী বাবুলকে চিকিৎসা দেয়ার নির্দেশ

Advertisement

জুমবাংলা ডেস্ক : চট্টগ্রামের চাঞ্চল্যকর মাহমুদা খানম মিতু হত্যা মামলায় কারাবন্দি সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের চিকিৎসার বিষয়ে কারাবিধি অনুযায়ী ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন আদালত।

রবিবার (২৩ মে) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহনাজ রহমান ভার্চুয়াল শুনানি শেষে এই আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন নগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) কাজী শাহাবুদ্দিন আহমেদ। তিনি বলেন, শুনানি শেষে আদালত বাবুল আক্তারের চিকিৎসার বিষয়ে কারাবিধি অনুযায়ী ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন।

এ বিষয়ে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ তত্ত্বাবধায়ক মো. শফিকুল ইসলাম খান বলেন, আদালতের আদেশটি কারাগারে পৌঁছার পর কারা হাসপাতালের চিকিৎসককে জানানো হবে। উনাকে আমরা সুস্থই পেয়েছি। তবে অসুস্থ কি-না, তা কারা হাসপাতালের চিকিৎসক বুঝতে পারবেন। চিকিৎসক যদি পরামর্শ দেন বাবুল আক্তারকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।

জানা যায়, ১৭ মে থেকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আছেন বাবুল আক্তার। তিনি হৃদরোগসহ অন্যান্য সমস্যায় ভুগছেন দাবি করে তার আইনজীবী আরিফুল রহমান গত ২০ মে আদালতে আবেদন করেন। আবেদনে কারাগারের বাইরে হাসপাতালে বাবুল আক্তারকে চিকিৎসার অনুমতি চাওয়া হয়। আদালত আজ রোববার শুনানির জন্য দিন রাখেন।

বাবুল আক্তারের আইনজীবী আরিফুর রহমান বলেন, কারাগারের বাইরের হাসপাতালে তার চিকিৎসার জন্য আবেদন করেছিলাম। এখন বাবুলের চিকিৎসা কোথায় হবে, তা করা কর্তৃপক্ষ ঠিক করবে।

তিনি বলেন, বাবুল আক্তার উচ্চরক্তচাপ, অ্যাজমা ও ফুসফুসের জটিলতায় ভুগছেন। ৩ জানুয়ারি থেকে ৫ জানুয়ারি ঢাকার আদ দ্বীন হাসপাতালে এবং এপ্রিলে ঢাকার আলী আজগর হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছিলেন। চট্টগ্রাম কারাগারের হাসপাতালে এসব অসুখের চিকিৎসা সম্ভব নয়। তাই কারাগারের বাইরে অন্য যে কোনো হাসপাতালে চিকিৎসার অনুমতি চেয়ে আদালতে আবেদন করেছি।

এর আগে গত ২০ মে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারোয়ার জাহানের আদালত কারাবন্দি শাহজাহান মিয়াকে (২৮) গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। তিনি মামলার ৮ নম্বর আসামি। এর আগে একই ঘটনায় বাবুল আক্তার বাদী হয়ে দায়ের হওয়া প্রথম মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে ছিলেন শাহজাহান।

এ নিয়ে মিতু হত্যার ঘটনায় দায়ের হওয়া নতুন মামলায় বাবুল আক্তারসহ ৫ জনকে গ্রেপ্তার করা হলো। পাঁচজনই নতুন মামলার এজাহারভুক্ত আসামি।

তথ্যমতে, ওয়াসিম ও আনোয়ার প্রায় ৫ বছর ধরে কারাগারে আছেন। পাশাপাশি আরও দুই আসামি সাইফুল ইসলাম সিকদার এবং শাহজাহান মিয়া আছে চট্টগ্রাম কারাগারে। মিতু হত্যার পর ২০১৬ সালের ২৬ জুন আনোয়ার ও ওয়াসিমকে গ্রেপ্তার করেছিল পুলিশ। তারা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেন। আর সাইফুল ইসলাম সিকদার মামলার ২ নম্বর আসামি লাপাত্তা থাকা মুসার আপন ভাই। মিতুর পিতা হত্যা মামলা দায়ের করলে রাঙ্গুনিয়া থেকে তাকে গ্রেপ্তার করে র‍্যাব। অপর আসামি শাহজাহান মিয়াও আগে থেকেই কারাগারে ছিলেন। ২০ মে মহানগর হাকিম সারোয়ার জাহানের আদালত শাহজাহান মিয়াকে এই মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দেন। এর আগে ওয়াসিম ও আনোয়ারকে পিবিআইয়ের আবেদনের প্রেক্ষিতে আদালত এই মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

এছাড়া এই মামলায় কামরুল ইসলাম শিকদার প্রকাশ মুসা শুরু থেকেই রয়েছে আড়ালে। আরেক আসামি খায়রুল ইসলাম কালুরও কোনো খোঁজ পায়নি পুলিশ কিংবা পিবিআই।

মুসার পরিবারের দাবি, ২০১৬ সালে মিতু হত্যাকাণ্ডের কয়েকদিন পর পুলিশ মুসাকে ঘর থেকে তুলে নিয়ে যায়। কিন্তু পুলিশ তা অস্বীকার করছে শুরু থেকে। কারাগারে থাকা ওয়াসিম আর আনোয়ারের আদালতে দেয়া স্বীকারোক্তিমুলক জবানবন্দিতে উঠে এসেছিল মুসার নির্দেশেই তারা হত্যাকাণ্ডে অংশ নেয়।

এদিকে মিতু হত্যাকাণ্ডের ২৩ দিনের মাথায় মনির নামে এক সহযোগীসহ এহতেশামুল হক ভোলাকে গ্রেপ্তার করে পুলিশ। সেসময় পুলিশ জানিয়েছিল, হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র সরবরাহ করেছিল ভোলা। ভোলার বিরুদ্ধে মিতু হত্যা ছাড়াও ডবলমুরিংয়ে ট্রাকচালক হত্যা, পাঁচলাইশে নার্সিং কলেজের জ্যেষ্ঠ শিক্ষক অঞ্জলী রাণী দেবী হত্যাসহ দুই ডজনের কাছাকাছি মামলা রয়েছে। সব মামলায় জামিন নিয়ে করোনার মধ্যে কারাগার থেকে বের হয় ভোলা। এরপর থেকে ভোলাও উধাও।

সবমিলিয়ে মিতুর বাবা সাবেক পুলিশ পরিদর্শক মোশারফ হোসেনের দায়ের করা মামলার ৮ আসামির মধ্যে দুইজন শুরু থেকেই লাপাত্তা। জামিনে গিয়ে উধাও একজন। অপর পাঁচ আসামি আছে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে।

গত ১৭ মে মিতু হত্যা মামলার প্রধান আসামি সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারকে চট্টগ্রাম মহানগর হাকিম আদালতে জবানবন্দি দেয়ার জন্য হাজির করা হয়। বিচারক নিয়ম অনুযায়ী স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে রাজি হওয়ার জন্য তাকে তিন ঘণ্টা সময় দেন। জবানবন্দি দিতে রাজি হলে বাবুলকে বিচারকের চট্টগ্রাম মহানগর হাকিম সারোয়ার জাহানের খাসকামরায় নেয়া হয়। কিন্তু পরে জবানবন্দি দিতে তিনি অস্বীকৃতি জানান। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

উল্লেখ্য, ২০১৬ সালের ৫ জুন সকালে চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানার ওআর নিজাম রোডে ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার পথে বাসার অদূরে গুলি ও ছুরিকাঘাত করে হত্যা করা হয় মাহমুদা খানম মিতুকে। স্ত্রীকে খুনের ঘটনায় পুলিশ সদর দপ্তরের তৎকালীন এসপি বাবুল আক্তার বাদী হয়ে নগরীর পাঁচলাইশ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। জিজ্ঞাসাবাদসহ নানা নাটকীয়তার পর ওই বছরের আগস্টে বাবুল আক্তারকে চাকরি থেকে অব্যাহতি দেয়া হয়।

২০২০ সালের জানুয়ারিতে মামলা তদন্তের দায়িত্ব পায় পিবিআই। এরপর মামলার তদন্তে গতি আসে। ১৫ মাস পর গত ১১ মে বাদী বাবুল আক্তারকে জিজ্ঞাসাবাদের জন্য নিজেদের হেফাজতে নেয় পিবিআই। তবে এর আগেই ঘটনার সঙ্গে বাবুল আক্তারের সম্পৃক্ততা থাকার বিষয়টি নিশ্চিত হন তদন্তসংশ্লিষ্টরা। পরদিন আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করা হয় বাবুল আক্তারের মামলার।

এরপর মিতুর বাবা মোশাররফ হোসেন নগরীর পাঁচলাইশ থানায় বাবুল আক্তারকে প্রধান আসামি করে নতুনভাবে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় আরও ৭ জন আসামি আছেন। এরা হলেন- মো. কামরুল ইসলাম সিকদার ওরফে মুসা (৪০), এহতেশামুল হক ওরফে হানিফুল হক ওরফে ভোলাইয়া (৪১), মো. মোতালেব মিয়া ওরফে ওয়াসিম (২৭), মো. আনোয়ার হোসেন (২৮), মো. খায়রুল ইসলম ওরফে কালু (২৮), সাইদুল ইসলাম সিকদার (৪৫) ও শাহজাহান মিয়া (২৮)। এই মামলাও তদন্ত করছে পিবিআই।

মোশাররফ হোসেনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে ১২ মে বাবুল আক্তারকে আদালতে হাজির করে পিবিআই। আদালত তার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। বাবুল আক্তারকে পিবিআই হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হয়।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
BGB

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৫ জেলায় বিজিবি মোতায়েন

June 22, 2026
ম্যাজিস্ট্রেসি ক্ষমতা

ছয় জেলায় সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতা

June 22, 2026
তথ্যমন্ত্রী

দেশে নিবন্ধিত গণমাধ্যম ১,৯৬৯টি : তথ্যমন্ত্রী

June 22, 2026

Latest News

BGB

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৫ জেলায় বিজিবি মোতায়েন

ম্যাজিস্ট্রেসি ক্ষমতা

ছয় জেলায় সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতা

তথ্যমন্ত্রী

দেশে নিবন্ধিত গণমাধ্যম ১,৯৬৯টি : তথ্যমন্ত্রী

হাইকোর্টে রিট

অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধে হাইকোর্টে রিট

DC

বদলি আদেশের পরদিনই ৭০০ বছরের প্রথা ভাঙলেন ডিসি সারওয়ার

প্রধানমন্ত্রী

চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগ নামে কোনো সংগঠন নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

Bus

হাফ ভাড়ায় চড়া শিক্ষার্থীরা ডাক্তার-ইঞ্জিনিয়ার হন, প্রতিদানে শ্রমিকদের কী দিল?

Salam

সালাম মুর্শেদীকে গুলশানের সেই বাড়ি ছাড়তে হবে, সরকারী সম্পত্তি ঘোষণা

ঝড়ের শঙ্কা

সন্ধ্যার মধ্যে ১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa