জুমবাংলা ডেস্ক: সারা দেশে চলমান ঝড়-বৃষ্টি আরও দুদিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। একই সঙ্গে দেশের ২০ জেলার ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে। তবে কোথাও কোথাও তা কালবৈশাখীতে রূপ নিতে পারে।

শনিবার (১ এপ্রিল) দুপুর থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত নদীবন্দরগুলোর জন্য সতর্কবার্তায় এ পূর্বাভাস দেয়া হয়েছে। পাশাপাশি এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়াবিদ মনোয়ার হোসেন স্বাক্ষরিত পূর্বাভাসে বলা হয়, রাজশাহী, রংপুর, দিনাজপুর, বগুড়া, পাবনা, টাঙ্গাইল, ময়মনসিংহ, যশোর, কুষ্টিয়া, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।

এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।
তীব্র বৃষ্টি ও কালবৈশাখী ঝড়

Advertisement

এদিকে শনিবারও (১ এপ্রিল) দেশের আট বিভাগেই বৃষ্টি হবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে। এ সময়ে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বৃষ্টিপাতের প্রবণতা আরও দুদিন অব্যাহত থাকতে পারে। আগামী তিন দিনের মধ্যে বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে এবং তাপমাত্রা বাড়তে পারে বলেও জানিয়েছেন আবহাওয়াবিদরা।

শুক্রবার সকাল থেকে শনিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় রংপুর বিভাগ ছাড়া সব বিভাগেই বৃষ্টি হয়েছে। বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে বয়ে গেছে কালবৈশাখী ঝড়, যা শনিবারও দেশের বিভিন্ন জায়গায় হওয়ার সম্ভাবনা আছে।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ৭৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে মাদারীপুরে। শনিবার ভোররাতে ঢাকায় বজ্রসহ বৃষ্টি হয়েছে। ঢাকায় ১৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ।

দেশে এখন আর কেউ না খেয়ে থাকে না: ওবায়দুল কাদের

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.