Advertisement

রফিক সরকার, গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জ উপজেলা আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলন আগামী ২৬ নভেম্বর। আর উপজেলা পর্যায়ের এই সম্মেলনকে ঘিরে এখানে বিরাজ করছে উৎসব মুখর পরিবেশ। তবে আসন্ন উপজেলা আ’লীগের সম্মেলনে সভাপতি নয়, সাধারণ সম্পাদক নির্বাচনে প্রাধান্য দিচ্ছেন তৃণমূল নেতাকর্মী। আর উপজেলা পর্যায়ে নেতা নির্বাচনে সাধারণ সম্পাদক পদেই হবে মূলত লড়াই। যোগ্য নেতৃত্ব আর নেতা নির্বাচনে কেউ কেউ নিরব ভূমিকা পালন করলেও অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেজবুকে হয়েছেন সরব।

অতি সম্প্রতি সম্পন্ন হয়েছে উপজেলার তুমলিয়া, নাগরী, বক্তারপুর, জাঙ্গালীয়া, জামালপুর, মোক্তারপুর ও বাহাদুরসাদী ইউনিয়ন ও কালীগঞ্জ পৌর আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলন। সেগুলোতে তৃণমুলের চাহিদানুযায়ী পেয়েছে যোগ্য নেতা এবং নেতৃত্ব। কিন্তু তৃণমুলের প্রত্যাশা ৭টি ইউনিয়ন ও পৌরসভার মতো করে আসন্ন কালীগঞ্জ উপজেলা আ’লীগের সম্মেলনেও তারা যোগ্য নেতৃত্ব পাবে।

জানা গেছে, কালীগঞ্জ উপজেলা আ’লীগের বর্তমান সভাপতি ছিলেন মো. শাহাবুদ্দিন আহমেদ। তার মৃত্যুর পর ওই কমিটির ১ম সহ-সভাপতি গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য মেহের আফরোজ চুমকি বর্তমানে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করছেন। সে ক্ষেত্রে উপজেলা আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে তিনি হতে পারেন নতুন সভাপতি। তবে তিনি সভাপতি হলে স্থানীয় নেতাকর্মীদের জন্য হবে আর্শিবাদ এমনটিই মনে করছেন তৃণমূলের নেতৃবৃন্দ। কারণ ইতিমধ্যে তিনি তার নেতৃত্বে স্থানীয় আ’লীগকে সাংগঠনিকভাবে গুছিয়ে তুলেছেন। আর বিগত দিনে নিজ এলাকার উন্নয়নের পরেও তিনি দুই দুই বার দায়িত্ব পালন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মতো অতি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব। সেই মন্ত্রণালয়েও তিনি হয়েছেন সফল। পাশাপাশি নিজ এলাকার উন্নয়নের পাশাপাশি সাংগঠনিক দক্ষতার কারণে তিনি পেয়েছেন শান্তিকন্যা খেতাব।

সম্মেলনে সাধারণ সম্পাদকের এই পদটিকে ঘিরে মূলত কালীগঞ্জ উপজেলা আ’লীগের বর্তমান সাধারণ সম্পাদক আব্দুল গণি ভূইয়া, যুগ্ম সম্পাদক মো. আবুবকর চৌধূরীর নাম শোনা যাচ্ছে। তবে ওই দুই নামের পাশাপাশি তৃণমূলের মুখে মুখে বর্তমান উপজেলা আ’লীগের আরেক যুগ্ম সম্পাদক ও বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশের নামও চাওর হচ্ছে।

উপজেলা আ’লীগের বর্তমান সাধারণ সম্পাদক আব্দুল গণি ভূইয়া সাবেক ছাত্রনেতা। তিনি কালীগঞ্জ শ্রমিক কলেজ থেকে ছাত্র রাজনীতি শুরু করেন। পরে ওই কলেজের ছাত্র সংসদের তিন তিনবার ভিপি নির্বাচিত হন। গত দুইবার যথাক্রমে পালন করেছেন উপজেলা আ’লীগের যুগ্ম সম্পাদক ও সাধারণ সম্পাদকের দায়িত্ব। বর্তমানেও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। আছেন জেলা আ’লীগের সদস্য হিসেবেও।

যুগ্ম সম্পাদক মো. মোয়াজ্জেম হোসেন পলাশ ছাত্র জীবনেই বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে ছাত্র রাজনীতির সাথে জড়িয়ে পড়েন। এ জন্য তিনি শেরে-ই-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের তিনবার যথাক্রমে সাংগঠনিক সম্পাদ, সহ-সভাপতি ও সভাপতির দায়িত্ব পালন করেন। কালীগঞ্জ উপজেলা আ’লীগের গত কমিটিতে প্রচার সম্পাদক এবং বর্তমান কমিটিতে যুগ্ম সম্পাদকের দায়িত্ব পালন করছেন। পাশাপাশি আছেন গাজীপুর জেলা আ’লীগের সদস্য হিসেবেও। জনপ্রিয়তার শীর্ষে থাকা সাবেক এই ছাত্রলীগ নেতা ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে বিনাপ্রতিদ্ধন্ধিতায় বিজয়ী হয়ে বর্তমানে কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যানের দায়িত্বে আছেন। এর আগেও তিনি ৫ম উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন।

অন্যদিকে উপজেলা আ’লীগের বর্তমান যুগ্ম সম্পাদক মো. আবুবকর চৌধূরী ছাত্র জীবন থেকে রাজনীতিতে জড়িয়ে পড়েন। এরআগে তিনি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা আ’লীগের দপ্তর স্পাদক ছিলেন। পাশাপাশি তিনি বর্তমানে গাজীপুর জেলা পরিষদের সদস্য হিসেবেও কাজ করছেন।

আ’লীগের স্থানীয় তৃণমূল নেতাকর্মীদের সাথে বলে জানা গেছে, সভাপতি তাদের প্রথম এবং শেষ পছন্দ মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংদীয় স্থায়ী কমিটির সভাপতি, ওই মন্ত্রণায়ের সাবেক সফল প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি। তবে সম্মেলনে অতি আশা-আকাঙ্খার পদটি হচ্ছে সাধারণ সম্পাদক। তৃণমূল নেতা-কর্মীরা উপজেলায় এমন একজন সাধারণ সম্পাদক চান যার রয়েছে তুমুল জনপ্রিয়তা। যিনি তৃণমূলের সংগঠনকে আরো শক্তিশালি ও মজবুত করতে সক্ষম। তবে বিগত দিনের মতো তারা নেতা নির্বাচনে ভুল করতে চায় না।

তৃনমূল নেতারা জানান, সাংসদ মেহের আফরোজ চুমকির আন্তরিকতায় এ উপজেলার ৭টি ইউনিয়ন ও পৌর আ’লীগে যোগ্য ও সঠিক নেতৃত্ব পেয়েছেন তারা। বিশেষ করে কালীগঞ্জ পৌর আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলন ছিল তাদের আশা-আকাঙ্খার মূল কেন্দ্র বিন্দু। সেখানে তারা তাদের প্রত্যাশানুযায়ী গত কমিটির সহ-সভাপতি এসএম রবিন হোসনকে পেয়েছেন সভাপতি এবং ওই কমিটির যুগ্ম সম্পাদক তৃণমুলে তুমুল জনপ্রিয়তার শীর্ষে থাকা মো. কামরুল ইসলামকে পেয়েছেন সাধারণ সম্পাদক। তৃনমূলের প্রত্যাশা উপজেলা আ’লীগেও পৌর আ’লীগের মত তুমুল জনপ্রিয়তার শীর্ষে থাকা মো. কামরুল ইসলামের মত একজন সাধারণ সম্পাদক। তবে সেক্ষেত্রে পুরাতন নয় পৌর আ’লীগের মত নতুন সম্পাদকেই তৃণমুলের ভরসা।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google