গাজীপুর প্রতিনিধি: ‘মনের মত স্কুল পেলে, শিখব মোরা হেসে খেলে’ প্রতিপ্রাদ্যে গাজীপুরের কালীগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে পালিত হলো মিনা দিবস।

70951754_2530033597220663_7761388576868139008_n

Advertisement

সোমবার (২৪ সেপ্টেম্বর) বেলা ১১টার দিতে মিনা দিবস উপলক্ষে একটি র‌্যালি কালীগঞ্জের কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কালীগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শামসুন্নাহারের সভাপত্বিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. শিবলী সাদিক। এ সময় অন্যদের মধ্যে উপজেলা হিসাবরক্ষক মো. জাকিউল ইসলাম, রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর আহমেদ হোসেন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার আঞ্জুমান আরা, মানসুরা বেগম, ইশরাত জাহান, হাবিবা আক্তার, কালীগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রহমান আরমানসহ বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.