Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home কালীগঞ্জে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে হাসপাতাল ভাঙচুর
গাজীপুর ঢাকা বিভাগীয় সংবাদ

কালীগঞ্জে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে হাসপাতাল ভাঙচুর

By rskaligonjnewsJanuary 16, 2020Updated:January 16, 20202 Mins Read
Advertisement

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের কালীগঞ্জে মো. মোবারক হোসেন (৩০) নামের এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় হাসপাতালের দুই কর্মচারী আহত হয়েছেন।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে। তবে স্বজনদের অভিযোগ ভুল চিকিৎসায় তাদের রোগীর মৃত্যু হয়েছে। মৃত মোবারক কালীগঞ্জ পৌর এলাকার বড়নগর গ্রামের মোজ্জামেল হকের ছেলে। তিনি স্থানীয় একটি কারখানায় শ্রমিকের কাজ করতেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, সকাল পৌনে ৯টার দিকে বুকের ব্যথা নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হতে আসেন মোবারক। এ সময় জরুরি বিভাগের চিকিৎসক মুশফিকুস সালেহীন তাকে প্রাথমিক চিকিৎসা দেন। পরে উন্নত চিকিৎসার জন্য হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসককে দেখাতে তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার পরামর্শ দেন।

কিন্তু রোগীর স্বজনরা তাকে বাড়ি নিয়ে যান। ঘণ্টাখানেক পর রোগীর বুকের ব্যথা বেড়ে যাওয়ায় তাকে পুনরায় হাসপাতালে নিয়ে আসেন। রোগীকে চিকিৎসা দেয়ার সময় বেড থেকে পড়ে যান এবং রক্ত বমি করেন।

সঙ্গে সঙ্গে জরুরি বিভাগের চিকিৎসক রোগীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার হৃদরোগ ইনস্টিটিউটে নেয়ার পরামর্শ দেন। দুপুরে রোগীকে ঢাকায় নিয়ে যাওয়ার সময় পথিমধ্যে মৃত্যু হয়। এ ঘটনায় রোগীর পরিবারে জানাজানির পরপরই রোগী পক্ষের একদল লোক হাসপাতালে ভাঙচুর শুরু করে। এ সময় হাসপাতালের ফুলের টব, থাই গ্লাস, আসবাবপত্র ভাঙচুর করা হয়। এতে হাসপাতালের দুই কর্মচারী আহত হন।

এ ব্যাপারে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক (আরএমও) সঞ্জয় দত্ত বলেন, হাসপাতালের সিসি টিভির ফুটেজ দেখে দোষীদের ৭ জনকে শনাক্ত করেছি। ওই ৭ জনের নামে এবং ১০/১২ জনকে অজ্ঞাত দিয়ে আমি বাদী হয়ে থানায় একটি মামলা (নং ১৯) দায়ের করেছি।

কালীগঞ্জ থানা পুলিশের ওসি একেএম মিজানুল হক বলেন, একজন রোগী মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে হাসপাতাল ভাংচুরের ঘটনা ঘটেছে। এ ব্যাপারে অভিযোগ পাওয়ার পর রাতেই  মামলা হয়েছে। আমরা আসামী আটকের ব্যাপারে আমাদের অভিযান অব্যাহত রেখেছি।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
rskaligonjnews
  • X (Twitter)

Related Posts
আটক

লালমনিরহাটে লিখিত ও ভাইভা পরীক্ষার মিল না থাকায় ৩ পরীক্ষার্থীকে থানায় সোপর্দ

February 2, 2026
গণঅধিকারের প্রার্থী

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন গণঅধিকারের প্রার্থী

February 2, 2026
বাংলাদেশ সেনাবাহিনী

রূপগঞ্জের গোলাকান্দাইলে সেনাবাহিনীর বিশেষ অভিযানে অস্ত্রসহ ২ জন আটক

February 2, 2026
Latest News
আটক

লালমনিরহাটে লিখিত ও ভাইভা পরীক্ষার মিল না থাকায় ৩ পরীক্ষার্থীকে থানায় সোপর্দ

গণঅধিকারের প্রার্থী

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন গণঅধিকারের প্রার্থী

বাংলাদেশ সেনাবাহিনী

রূপগঞ্জের গোলাকান্দাইলে সেনাবাহিনীর বিশেষ অভিযানে অস্ত্রসহ ২ জন আটক

বিএনপির দুই গ্রুপের

আশুলিয়ায় ব্যানার ইস্যুতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত একাধিক

ছাত্রদলের সাবেক নেতা

ছাত্রদলের সাবেক নেতাকে লক্ষ্য করে গুলি

Probashi

স্বামীকে ভিডিও কলে রেখে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

Kaliganj-Gazipur-Rana sarkar-2

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা রানাকে নিয়ে অপপ্রচার

বালিশ মিষ্টি

নেত্রকোণার ঐতিহ্যবাহী ‘বালিশ মিষ্টি’ পেলো দেশের ৫৮তম জিআই স্বীকৃতি

অসহায় প্রবাসী

বিদেশে ঘাম ঝরিয়ে কেনা বাড়ি, আশুলিয়ায় পানি ও বিদ্যুৎবিহীন অসহায় প্রবাসী

‘বিদ্রোহী’ প্রার্থীর পক্ষে প্রচারণা: স্বেচ্ছাসেবক দলের ৯ নেতাকে শোকজ, বহিষ্কার ১

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.