Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা আগামীকাল শ্রীলংকার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ
ক্রিকেট (Cricket) খেলাধুলা

আগামীকাল শ্রীলংকার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ

By জুমবাংলা নিউজ ডেস্কOctober 11, 2021Updated:October 11, 20212 Mins Read

আগামীকাল শ্রীলংকার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ

Advertisement

স্পোর্টস ডেস্ক: আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আইসিসি আয়োজিত দু’টি প্রস্তুতিমূলক ম্যাচের প্রথমটিতে আগামীকাল শ্রীলংকার মুখোমুখি হচ্ছে টাইগাররা। আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়। আগামী ১৪ অক্টোবর আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ও শেষ প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে টাইগাররা।

শ্রীলংকার বিপক্ষে প্রস্তুতিমূলক ম্যাচটি খেলতে গতকাল রাতে আবু ধাবিতে পৌঁছায় বাংলাদেশ দল। আজ ম্যাচের ভেন্যু আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল ৪টা থেকে ৭টা পর্যন্ত অনুশীলন করবে মাহমুদুল্লাহ রিয়াদের দল।

ওমানে থাকতে একটি প্রস্তুতিমূলক ম্যাচ খেলেছিলো বাংলাদেশ। প্রতিপক্ষ ছিলো ওমান ‘এ’ দল। দুই ওপেনার মোহাম্মদ নাইম ও লিটন দাসের জোড়া হাফ-সেঞ্চুরির সাথে উইকেটরক্ষক নুরুল হাসানের ঝড়ো ব্যাটিংএ ওমান ‘এ’ দলকে ৬০ রানে হারিয়েছিলো বাংলাদেশ।

ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিং বেছে নেয় ওমান ‘এ’ দল। ব্যাট হাতে নেমে ২০ ওভারে ৪ উইকেটে ২০৭ রানের বিশাল সংগ্রহ পায় বাংলাদেশ। উদ্বোধনী জুটিতে ১১ দশমিক ২ ওভারে ১০২ রানের জুটি গড়েন লিটন-নাইম। ৩৩ বলে ৬টি চার ও ১টি ছক্কায় ৫৩ রান করেন ঐ ম্যাচের অধিনায়ক লিটন। ৫৩ বলে ৩টি চার ও ২টি ছক্কায় ৬৩ রান করেন নাইম। মাত্র ১৫ বলে ৭টি ছক্কায় অনবদ্য ৪৯ রান করেন নুরুল। ১টি চার ও ২টি ছক্কায় ১০ বলে অপরাজিত ১৯ রান করেন শামীম।

জবাবে শেষ পর্যন্ত ২০ ওভারে ৯ উইকেটে ১৪৭ রান করে ওমান ‘এ’। বাংলাদেশের শরিফুল ৩০ রানে ৩টি ও সাইফুদ্দিন ১৭ রানে ২ উইকেট নেন। ১টি করে উইকেট শিকার করেন নাসুম-মাহেদি ও আফিফ। তাই জয়ের স্বাদ নিয়ে অফিসিয়াল প্রস্তুতি ম্যাচে শ্রীলংকার মুখোমুখি হবে বাংলাদেশ।

বাংলাদেশের মত জয় তকমা গায়ে আছে শ্রীলংকারও। সদ্যই ওমান জাতীয় দলের সাথে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেছে লংকানরা। প্রথম ম্যাচ ১৯ রানে ও দ্বিতীয়টি ৫ উইকেটে জিতে শ্রীলংকা। এতে দুই ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে জিতলো লংকানরা।

দু’টি প্রস্তুতি ম্যাচ শেষে বিশ্বকাপের বাছাই পর্বে খেলতে ১৫ অক্টোবর ওমানে যাবে  মাহমুদুল্লাহ রিয়াদের দল। বাছাই পর্বে ‘বি’ গ্রুপে রয়েছে টাইগাররা। ১৭ অক্টোবর স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ। এরপর ১৯ ও ২১ অক্টোবর ওমান ও পাপুয়া নিউ গিনির বিপক্ষে লড়বে তারা।

বিশ্বকাপের বাছাই পর্বে খেলতে হবে শ্রীলংকাকেও। গ্রুপ ‘এ’তে আছে শ্রীলংকা। সেখানে তাদের প্রতিপক্ষ আয়ারল্যান্ড, নামিবিয়া ও নেদারল্যান্ডস। ১৮ অক্টোবর নিজেদের প্রথম ম্যাচে নামিবিয়ার মুখোমুখি হবে শ্রীলংকা।

বাংলাদেশ দল : মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সৌম্য সরকার, লিটন কুমার দাস, আফিফ হোসেন, মোহাম্মদ নাঈম শেখ, নুরুল হাসান সোহান, শামীম হোসেন, মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফুদ্দিন, রুবেল হোসেন, শরিফুল ইসলাম, শেখ মাহেদি হাসান, নাসুম আহমেদ ও তাসকিন আহমেদ। সূত্র: বাসস

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
Worldcup

বিশ্বকাপের ফুটবল বানানো দেশটিই কখনো ফুটবল খেলেনি!

June 21, 2026
Sports

২০২৬ বিশ্বকাপের শীর্ষে রোনালদো, মেসি কোথায়?

June 21, 2026
tunisia

এক হালি গোল খেয়ে বিশ্বকাপ থেকে তিউনিসিয়ার বিদায়

June 21, 2026

Latest News

Worldcup

বিশ্বকাপের ফুটবল বানানো দেশটিই কখনো ফুটবল খেলেনি!

Sports

২০২৬ বিশ্বকাপের শীর্ষে রোনালদো, মেসি কোথায়?

tunisia

এক হালি গোল খেয়ে বিশ্বকাপ থেকে তিউনিসিয়ার বিদায়

Messi

মেসির সামনে তিনটি রেকর্ডের হাতছানি

Ancelotti-And-Neymar

নেইমারকে নিয়ে মহা-সুখবর দিলেন আনচেলত্তি

রেনশ

‘আমার বোলিং ভালো না বলেছিল’ বাংলাদেশকে খোচা রেনশর

হাকিমি

ধর্ষণ মামলায় বিচারমুখী পিএসজি তারকা আশরাফ হাকিমি

স্কটল্যান্ড

মরক্কোর বিপক্ষে ইতিহাস গড়ার সুযোগ স্কটল্যান্ডের

BD

শেষ দিকে পথ হারিয়ে বাংলাদেশের হার, সিরিজ অস্ট্রেলিয়ার

বিশ্বকাপ

ব্রাজিল বনাম হাইতি বিশ্বকাপ ম্যাচ অনলাইনে দেখবেন যেভাবে

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa