জুমবাংলা ডেস্ক : গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ আসাদুজ্জামান খান হিরা (৪২) নামে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। শুক্রবার (১ ডিসেম্বর) তিনি মারা যান। নাশকতার মামলায় গত ২৮ অক্টোবর তাকে গ্রে প্তা র করে জেল হাজতে প্রেরণ করা হয়। অপরদিকে একই দিনে জহিরুল হক ভূঁইয়া (৭০) নামে অপর এক বন্দির মৃত্যু হয়েছে।

কাশিমপুর কারাগারে বিএনপি নেতাসহ দুই জনের মৃত্যু

আসাদুজ্জামান খান হিরা গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নের ধামলই এলাকার মো. গিয়াসউদ্দিনের ছেলে। তিনি কাওরাইদ ইউনিয়ন ৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন।

কারাগারের ডেপুটি জেলার স্বপন কুমার ঘোষ গণমাধ্যমকে জানান, কাশিমপুর কারাগার-২ এ বন্দি মো. আসাদুজ্জামান খান শুক্রবার সকাল ১১টার দিকে হঠাৎ বুকের ব্যথায় অসুস্থ হয়ে পড়েন। তখন তাকে কারা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে বেলা ১১টা ২০ মিনিটে তাকে গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর বেলা সাড়ে ১২টার দিকে ওই হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অপরদিকে, একই দিন সকালে গাজীপুরের কাশিমপুর হাই-সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে জহিরুল হক ভূঁইয়া (৭০) নামে অপর এক বন্দির মৃত্যু হয়েছে। তিনি নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার লক্ষ্মীবরদী এলাকার মৃত ফজল উদ্দিনের ছেলে।

কারাগারের সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা জানান, রাতে কারাগারের ভেতর অসুস্থ হয়ে পড়ে জহিরুল হক ভূঁইয়া। পরে তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। শুক্রবার সকাল ৬টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। আড়াইহাজার থানার একটি মামলায় তিনি মৃত্যুদণ্ডপ্রাপ্ত ছিলেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.