Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home খেলাধুলা প্রধান কোচ হলেন কিংবদন্তি ক্লোসা
খেলাধুলা ফুটবল

প্রধান কোচ হলেন কিংবদন্তি ক্লোসা

By জুমবাংলা নিউজ ডেস্কজুন 18, 2022Updated:জুন 18, 20222 Mins Read

স্পোর্টস ডেস্ক: ২০০২ বিশ্বকাপ দিয়ে শুরু। এরপর ২০০৬ বিশ্বকাপ, ২০১০ বিশ্বকাপ এবং ২০১৪ বিশ্বকাপেও খেলেছেন তিনি। বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা তিনি। ২০১৪ বিশ্বকাপে লিওনেল মেসির আর্জেন্টিনাকে হারিয়ে যে জার্মানি বিশ্বকাপ জিতেছে, তাতে অবদান ছিল তারও। সেই মিরোস্লাভ ক্লোসা খেলোয়াড়ি জীবন শেষে কোচিংয়ে নাম লিখিয়েছিলেন আগেই। তবে কোনো ক্লাব দলের প্রধান কোচ হননি কখনো। তার সে অপেক্ষা শেষ হচ্ছে এবার। প্রধান কোচ হিসেবে অভিষেক হতে যাচ্ছে তার। অস্ট্রিয়ান বুন্ডেসলিগার ক্লাব আলটাখের কোচ হতে যাচ্ছেন তিনি।

প্রধান কোচ হলেন কিংবদন্তি ক্লোসা
মিরোস্লাভ ক্লোসা। (ফাইল ছবি)
Advertisement

২০০২ বিশ্বকাপ দিয়ে শুরু। এরপর ’০৬, ’১০ বিশ্বকাপে খেলেছেন তিনি। প্রথম দুই বিশ্বকাপে তিনি করেছেন ৫টি করে গোল, ‘১০ এ ৪ গোল করেছেন। ২০১৪ সালে শেষ বিশ্বকাপে তিনি করেছেন ২ গোল, যার শেষটি ছিল ব্রাজিলের বিপক্ষে সেমিফাইনালে। তাতেই ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদোর বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড পেছনে ফেলেন তিনি।

এরপরই অবশ্য তিনি জাতীয় দলকে বিদায় বলেন। এর দুই বছর পর সব ধরনের ফুটবল থেকে অবসর নেন ক্লোসা। এরপর নাম লেখান কোচিংয়ে। ছিলেন জার্মান জাতীয় দল ও বায়ার্ন মিউনিখের সহকারী কোচ হিসেবে।

এবার প্রধান কোচ হিসেবে অভিষেক ঘটতে যাচ্ছে তার। গতকাল শুক্রবার এক বিবৃতিতে অস্ট্রিয়ান ক্লাব আলটাখ তাকে কোচ করার ঘোষণা দেয়। এর কিছু পর আলটাখের ওয়েবসাইট কিছুক্ষণের জন্য ক্র্যাশও করেছিল।

বিবৃতিতে ক্লোসা বলেন, ‘এখানে নতুন ভূমিকায় কাজ করতে মুখিয়ে আছি আমি। শুরু থেকেই একটা ইতিবাচক অনুভূতি হচ্ছে।’

১৩৭ ম্যাচে জার্মানির হয়ে ৭১ গোল করা ক্লোসা ২০১৬ সালে অবসর নেন, এর ঠিক পরই তৎকালীন কোচ জোয়াকিম লোর সহকারী হিসেবে দায়িত্ব নেন তিনি। এরপর তিনি বায়ার্ন মিউনিখের অ-১৭ দলের কোচিং করিয়েছেন কিছুদিন। ২০২০-২১ মৌসুমে তিনি তৎকালীন বায়ার্ন কোচ হ্যান্সি ফ্লিকের সহকারী হিসেবে যোগ দেন। এরপর এবার তিনি গেলেন আলটাখে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
আলজেরিয়া মেসি

আলজেরিয়া ম্যাচের আগে মেসির ‘ইনস্টাগ্রাম পোস্ট’

জুন 16, 2026
বিশ্বকাপ ফুটবল ২০২৬

বিশ্বকাপ ফুটবল ২০২৬ জিতবে কে? ভবিষ্যৎবাণী দিল চার এআই চ্যাটবট

জুন 16, 2026
নেইমার জুনিয়র

নেইমারের ফেরা নিয়ে নতুন সংকটে ব্রাজিল

জুন 16, 2026
Latest News
আলজেরিয়া মেসি

আলজেরিয়া ম্যাচের আগে মেসির ‘ইনস্টাগ্রাম পোস্ট’

বিশ্বকাপ ফুটবল ২০২৬

বিশ্বকাপ ফুটবল ২০২৬ জিতবে কে? ভবিষ্যৎবাণী দিল চার এআই চ্যাটবট

নেইমার জুনিয়র

নেইমারের ফেরা নিয়ে নতুন সংকটে ব্রাজিল

ইতিহাস গড়লো

বাংলাদেশে তৈরি জার্সি পরে ইতিহাস গড়লো কেপ ভার্দে

সন্তানের প্রত্যাশা

ফের সন্তানের প্রত্যাশায় নেইমার, বাড়ছে বিশ্বকাপে না ফেরার আশঙ্কা

গ্রেপ্তার হননি

ক্রিকেটার নাঈমকে মারধরে মামলা হলেও গ্রেপ্তার হয়নি দুই পুলিশ

অর্থের অভাবে

অর্থের অভাবে মাকে মাঠে আনতে পারিনি: কেপ ভার্দের গোলরক্ষক

ইরান

বিশ্বকাপে গ্যালারির চাপের জবাব দিতে মরিয়া ইরান

আর্জেন্টিনা

বিশ্বকাপে ১৩ হাজার সমর্থককে নিষিদ্ধ করতে যুক্তরাষ্ট্রের সহযোগিতা চাইল আর্জেন্টিনা

বিশ্বকাপ

তিউনিসিয়াকে ৫-১ গোলে উড়িয়ে বিশ্বকাপ শুরু সুইডেনের

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa