Advertisement

জুমবাংলা ডেস্ক : কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় বাসচাপায় মোটরসাইকেল আরোহী দুই স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

সকাল ৮টার দিকে কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কের উপজেলার কালিয়াচাপড়া ইকোনমিক জোনের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো- হৃদয় (১৬) সদর উপজেলার চৌদ্দশত এলাকার আবু তাহেরের ছেলে ও একই এলাকার রুমন (১৬) চান্দু মিয়ার ছেলে। তারা চৌদ্দশত হাইস্কুলের দশম শ্রেণির ছাত্র ছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৮টার দিকে স্কুলছাত্র দুই বন্ধু কিশোরগঞ্জ থেকে কটিয়াদী যাচ্ছিল। পথে কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কের উপজেলার কালিয়াচাপড়া ইকোনমিক জোনের কাছে ঢাকাগামী অনন্যা সুপার সার্ভিসের একটি বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়।

কিশোরগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. মো. হাবিবুর রহমান জানান, গুরুতর এক ছাত্রকে কিশোরগঞ্জ সদর হাসপাতালে নেয়া হলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। নিহতদের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.