Advertisement
কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় মা-ছেলেসহ একই পরিবারের তিন জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন একজন।

আজ রবিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার পল্লীবিদ্যুৎ অফিসের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-কিশোরগঞ্জ উপজেলার রনচন্ডি মাঝপাপাড়া এলাকার রুমা আক্তার (২৬), ছেলে আব্দুর রাহিন (৪) এবং তার বোন আদুরি (১৯)।

প্রত্যক্ষদর্শীরা জানান, জলঢাকা থেকে কুমিল্লাগামী উল্লাস পরিবহনের একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী রুমা আক্তার (২৬), ছেলে আব্দুর রাহিন (৪) এবং তার বোন আদুরি (১৯) ঘটনাস্থলে নিহত হন। এতে গুরুতর আহত হন মোটরসাইকেল চালক রুমা আক্তারের স্বামী লিটন (৩২)। তাকে উদ্ধার করে কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পরিবারের বরাত দিয়ে কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুন অর রশীদ বলেন, গঙ্গাচড়া উপজেলার দক্ষিণ কোলকোন্দ এলাকার লিটন বউ-ছেলে ও ছোট শ্যালিকা আদুরিকে নিয়ে রনচন্ডি মাঝপাপাড়া থেকে ঈদের দাওয়াত খাওয়ার জন্য কিশোরগঞ্জ উপজেলার কালিকাপুর এলাকায় যাচ্ছিলেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.