Advertisement

কুবি প্রতিনিধি: দ্বিতীয়বারের মতো ‘অন্তঃবিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক প্রতিযোগিতা- ২০১৯’ শুরু হতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি)। ১৫ দিনব্যাপী এই সাংস্কৃতিক প্রতিযোগিতাটি পিকেএসএফ এবং সিসিডিএর আর্থিক সহায়তা ও কুবি শিক্ষক সমিতির আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে।

প্রতিযোগিতাটির প্রাথমিক বাছাই পর্ব অনুষ্ঠিত হবে ৩-৫ জুলাই, দ্বিতীয় বাছাই পর্ব অনুষ্ঠিত হবে ৬ জুলাই এবং চূড়ান্ত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে।

প্রতিযোগিতার জন্য ব্যবসায় শিক্ষা অনুষদের সামনে বুথে আজ রবিবার (৩০ জুন) সকাল থেকে রেজিস্ট্রেশন শুরু হয়েছে, যা আগামী মঙ্গলবার (২ জুলাই) পর্যন্ত চলবে।

বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় সাংস্কৃতিক অনুষ্ঠানে স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে থাকছে- থিয়েটার, প্রতিবর্তন, অনুপ্রাস, অভয়ারণ্য, অনুস্বার, ডিবেটিং সোসাইটি,  সাইন্সক্লাব, আইটি সোসাইটি, বন্ধু, বিএনসিসি, স্কাউট, সমকাল সুহৃদ সমাবেশ, প্রথম আলো বন্ধুসভা।

অনুষ্ঠানের প্রথম পর্বে বিশ্ববিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণে থাকছে- নাচ, গান, দলীয় অভিনয়, আবৃত্তি এবং বিতর্ক প্রতিযোগিতা। এ আয়োজনের সমাপনীতে বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হবে।

উল্লেখ্য, সাংস্কৃতিক প্রতিযোগিতায় দলীয় অভিনয়ের সময়সীমা থাকবে ১০ মিনিট। একটি দলে সর্বোচ্চ পাঁচ জন সদস্য থাকতে পারবে। সদস্যরা একই কিংবা ভিন্ন ভিন্ন বিভাগের হতে পারে। বিতর্ক প্রতিযোগিতা ১৯ বিভাগ থেকে ১টি করে দল নিয়ে অনুষ্ঠিত হবে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google