Advertisement
কুবি প্রতিনিধি :  সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি ও নতুন কমিটি গঠনের লক্ষে কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীদের নিয়ে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৯ অক্টোবর) কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের যুগ্ম-সাধারণ সম্পাদক আবু ইউনুসের সঞ্চালনায় ও বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহ সভাপতি কোহিনুর আক্তার রাখির সভাপতিত্বে এই কর্মীসভা অনুষ্ঠিত হয়।

সভাপতির বক্তব্যে কোহিনুর আক্তার রাখি বলেন,’আজকের এ কর্মীসভার মূল লক্ষ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নেতৃত্ব নির্বাচন ও জাতীয় নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ ছাত্রলীগের প্রত্যেকটা কর্মী রাজপথে অবস্থান করে পুনরায় শেখ হাসিনাকে নেতৃত্বে নিয়ে আসা। কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ কমীটি না থাকা সত্ত্বেও অনেক সুন্দর একটি আয়োজন করেছে এজন্য বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের পক্ষ থেকে মুজিবীয় শুভেচ্ছা।’

তিনি আরো বলেন, ‘বাংলাদেশ ছাত্রলীগ সবসময় বাংলাদেশের ক্রান্তিলগ্নে কাজ করেছে, বাংলাদেশের উন্নয়নের জন্য কাজ করেছে। আমরা বিশ্বাস করি কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ শেখ হাসিনার ম্যান্ডেট নিয়ে কাজ করবে। সামনে যে নেতৃত্বে আসবে সেই নেতৃত্বের মাধ্যমে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে।’

বক্তৃতা শেষে বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের পদপ্রত্যাশীরা কেন্দ্রীয় নেতাদের কাছে জীবনবৃত্তান্ত জমা দেন। জীবনবৃত্তান্ত জমা শেষে কর্মীসভা সমাপ্ত ঘোষণা করা হয়।

এ কর্মীসভায় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি কোহিনূর আক্তার রাখি ও মোঃ সুমন খলিফা (ওয়ালিউল সুমন), গণশিক্ষা বিষয়ক সম্পাদক কামরুজ্জামান লিখন, ছাত্রবৃত্তি সম্পাদক দিদার মাহমুদ আব্বাস, মাদ্রাসা শিক্ষা বিষয়ক সম্পাদক জহিরুল ইসলাম, উপ-শিক্ষা ও পাঠচক্র সম্পাদক সাহিদুল ইসলাম শাকিল, উপ-বেসরকারি বিশ্ববিদ্যালয় বিষয়ক সম্পাদক জাহিদ হোসেন পারভেজ, উপ-অটিজম বিষয়ক সম্পাদক আনোয়ারুল কবীর দিপু, সহ-সম্পাদক আতিকুর রহমান মজুমদার।

সার্বিক পরিস্থিতির ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কাজী ওমর সিদ্দিকী বলেন, ‘আজকে আমরা সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা করেছি। বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির পাশাপাশি পুলিশ প্রশাসন মাঠে ছিল। শিক্ষার্থীদের পরিচয়পত্র দেখে আমরা শিক্ষার্থীদের কর্মীসভায় ঢুকিয়েছি।’

উল্লেখ্য, গত ২৫ সেপ্টেম্বর বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদ কেন্দ্রীয় ১০ নেতাকে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কর্মীসভার সমন্বয়কের দায়িত্ব দেন। এরপর সেপ্টেম্বর মাসের ২৮ তারিখ কর্মীসভার সময়সূচি ঘোষণা দেয়া হয়।

১৩ লাখ শিক্ষার্থী নিয়ে একাদশ শ্রেণির ক্লাস শুরু

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Bhuiyan Md Tomal is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He works to ensure accuracy, clarity, and consistency in published content for digital audiences. His approach reflects a commitment to responsible journalism and quality reporting.